নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ হারের জ্বালা মেটানোর ইচ্ছে নেই, কেন বললেন বিরাট কোহলি

বিশ্বকাপে থ্রিলার লডা়ইয়ে সেমিফাইনাল হারের পর প্রথমবারের জন্য ২২ গজে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড। শুক্রবার থেকে বিরাটদের কিউয়ি সফর শুরু।পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি যুদ্ধ দিয়ে 'প্রেস্টিজ ফাইট' শুরু করছে মেন ইন ব্লু।

কঠিন প্রশ্নের মুখে বিরাট

কঠিন প্রশ্নের মুখে বিরাট

সেক্ষেত্রে ঘরের মাঠে এবার কিউয়িদের পর্যুদস্ত করে বিশ্বকাপের সেমিফাইনাল হারের জ্বালা জুড়তে পারবে কি ভারত? প্রথম টি-টোয়েন্টির বল গড়ানোর আগের দিন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর বিরাট অবশ্য় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে উত্তর দিয়েছেন।

কিউয়িদের বিরুদ্ধে প্রতিশোধ ভাবনা নেই

বিরাট হাসতে হাসতে বলে দেন, 'কিউয়িদের ডেরায় ওরা কঠিন প্রতিপক্ষ। সবাই হয়ত ভারতের এই কিউয়ি সফরকে প্রতিশোধের সফর হিসেবে দেখছে। ভারতীয় দল অবশ্য এই সিরিজকে প্রতিশোধ হিসেবে দেখছে না। সত্যি বলতে কিউয়ি ক্রিকেটাররা দারুণ মনের মানুষ। ওদের ভালোবাসায় আমরা হারিয়ে যাই। মাঠে ওদের আচরণ একটা ক্রিকেট দুনিয়ার কাছে একটা উদাহরণ। বিশ্বের প্রত্যেকটা ক্রিকেট দল ওদের সম্মান করে। বিশ্বকাপে যোগ্য দল হিসেবে সেদিন ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড ফাইনালে উঠেছিল। এই নিয়ে আমাদের মধ্যে কোনও ক্ষোভ নেই।'

ধোনির রানআউট, বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ

উল্লেখ্য ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে ১৮ রান হারিয়ে নিউজিল্যান্ড দল ফাইনালে উঠেছিল। সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছিল। জবাবে ৪৯.৩ ওভারে ভারত ২২১ রানে অলআউট হয়েছিল। ধোনির রানআউটে ভারতের স্বপ্নভঙ্গ হয়। মার্টিন গাপ্টিলের অনবদ্য থ্রো ধোনির উইকেট ছিটকে যায়। যারপর ভারত আর ম্যাচে ফিরতে পারেনি।

একনজরে পাঁচ ম্যাচের সূচি

সফর শুরুতে ২৪, ২৬, ২৯, ৩১ ও ২ ফেব্রুয়ারি পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, January 23, 2020, 14:40 [IST]
Other articles published on Jan 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+