নিজেকে পাল্টাতে চান! বিরাটের জিম ভিডিও দেখে অনুপ্রেরণা পাবেন আপনিও

இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி.. இந்தியா ஜெயிக்குமா? இல்லையா?

বর্তমান সময় ভারতীয়দের কাছে বিরাট আর ফিটনেস যেন সমার্থক। ফিটনেস নিয়ে বিরাটের সাধনা অন্য পর্যায়ের। এবার ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের আগে ফিট বিরাটের জাম্পিং ভিডিও ভাইরাল।

বুধবার কিউয়িদের বিরুদ্ধে ২-০ এগিয়ে থাকা অবস্থায় পাঁচ ম্যাচের মধ্যে তিন নম্বর টি-২০ ম্যাচে নামছে 'মেন ইন ব্লু'। তার আগে জিমে নিজের ফিটনেস যাচাই করে নিলেন ভিকে। যা দেখে সোশ্য়াল মিডিয়ায় অনেকেই বলছেন, দ্বিতীয় ম্যাচে একটি সহজ ক্যাচ হাতছাড়া করার পর নিজের পারফেক্টশন লেভেলে উন্নতি আনতেই বাড়তি পরিশ্রম করছেন কোহলি।

ভিডিওতে দেখা গিয়েছে জিমের এক সরঞ্জামে উপর বসে থাকা অবস্থায় জাম্প দিয়ে ৪২ ইঞ্চি উচ্চতায় লাফিয়েছেন বিরাট। এর আগেও নিজের ফিটনেস ভিডিও পোস্ট করে বহুবার দেশবাসীকে মোটিভেট করতে চেয়েছেন অধিনায়ক।এবার আরও এক নতুন ভিডিওতে একইভাবে মোটিভেট করতে চাইলেন।

প্রসঙ্গত কোহলি জমানায় ভারতীয় দলে এখন ফিটনেস সংস্কৃতির আমদানি হয়েছে। চাহাল থেকে শিখর ধাওয়ান, রোহিত থেকে মহম্মহ শামি, প্রত্যেকেই এখন নিয়মিত জিম সেশন করে ফিটনেসকে অন্য পর্যায় নিয়ে গিয়েছেন।

যার অন্যতম উদাহরণ পেসার মহম্মদ শামি। ফিটনেসে জোর দিতে বিরিয়ানি খাওয়া ছেড়েছেন শামি। যারপর জিমে গা ঘামানো, শরীর চর্চা ও বোলিংয়ে সাধনা করে গত বছর (২০১৯সালে) ওডিআইয়ে সবচেয়ে বেশি ৪২টি উইকেট (২১ ম্যাচ) নিয়েছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 28, 2020, 17:27 [IST]
Other articles published on Jan 28, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+