|
কটি উইকেট পেয়েছেন বুমরাহ
নিউজিল্যান্ডের মাটিতে এই মুহূর্তে নিউজিল্যান্ড একদশ দলের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলছে। যেখানে ভারতীয় দল ২৬৩ রান তোলে। যার জবাবে কিউয়ি একাদশ ব্যাট করতে নামলে জসপ্রীস বুমরাহ ২টি উইকেট পেয়েছেন।
ভারতীয় দলের হয়ে প্রথম উইকেটটিই বুরমাহ তুলে নেন। নিউজিল্যান্ড একাদশ দলের ওপেনার উইল ইয়ংকে কিপার পন্থের হাতে ২ রানে বন্দি করান বুমরাহ। এছাড়া মিডল অর্ডারে ফিন অ্যালেনকে বোল্ড করেন।(৭৩ ওভারের খেলার ফল পর্যন্ত)
|
সাইনির আগুনে বোলিং
কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজে বল হাতে দাপট দেখালেও ওডিআইতে সাইনির কোনও উইকেট নেই। সামনে এবার টেস্ট সিরিজ। মনে করা হচ্ছে দেশের হয়ে দুই ফর্ম্যাটে অভিষেক করার পর এবার লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক করতে পারেন সাইনি। তার আগে কিউয়ি একাদশ দলের বিরুদ্ধে ৩টি উইকেট পেলেন। ১৫ ওভার হাত ঘুরিয়ে ৫৮ রান খরচে ২টি উইকেট নিয়েছেন সাইনি।
|
শামির দখলে কটি উইকেট
অভিজ্ঞ মহম্মদ শামিও এদিন ছন্দে বোলিং করলেন। শামি ৩টি উইকেট ও উমেশ ২টি উইকেট নিয়েছেন।
|
নিউজিল্যান্ড একাদশের স্কোর
তিন দিনের প্রস্তুতি ম্যাচের ভারতের বিরুদ্ধে ২৬৪ রান তাড়া করতে নেমে কিউয়ি দল এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছে।


Click it and Unblock the Notifications


















