ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই সাড়া ফেলে দিলেন পৃথ্বী শ। ওপেন করতে নেমে অনবদ্য অর্ধশতরান করলেন। শুরুতেই বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এদিন রাজকোটে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
শুরুতেই আর এক ওপেনার কেএল রাহুলের (০ রান) উইকেট হারালেও ইনিংস সামলে নেন নবাগত পৃথ্বী ও চেতেশ্বর পূজারা। পৃথ্বী একেবারে একদিনের মেজাজে খেলে অর্ধশতরান পূর্ণ করেন। পূজারাও ক্রিজে টিকে রয়েছেন।
With that FIFTY, @PrithviShaw becomes India's second youngest Test debutant opener. pic.twitter.com/GN3D2q9dl2
— BCCI (@BCCI) October 4, 2018
ভারতের হয়ে ২৯৩তম ক্রিকেটার হিসাবে পৃথ্বী খেলতে নেমেছেন। ১৮ বছরের পৃথ্বী ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন। পৃথ্বী ১৮ বছর ৩২৯ দিনে অর্ধশতরান করেন। এর আগে ১৯৫৫ সালে ভারতের হয়ে বিজয় মেহরা ১৭ বছর ২৬৫ দিনে অভিষেক টেস্টে অর্ধশতরান করেছিলেন। পৃথ্বী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও বিজয় মেহরা মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেন।
INTERVIEW: Young @PrithviShaw is all set to make his Test debut for #TeamIndia tomorrow 👏🙌
— BCCI (@BCCI) October 3, 2018
Watch the youngster speak about his first stint with the Test side, the dressing room vibes & captain @imVkohli -interview by @28anand
Full video - ▶️ https://t.co/H0DapBamsO #INDvWI pic.twitter.com/CVvFy1dV4W
মুম্বইয়ের স্কুল ক্রিকেটে রিজভি স্প্রিংফিল্ডের হয়ে খেলতে নেমে সেন্ট ফ্রান্সিস স্কুলের বিরুদ্ধে একাই ৫৪৬ রান করেন পৃথ্বী। হ্যারিস শিল্ডের সেই ম্যাচই পৃথ্বীকে বিখ্যাত করে তুলেছিল। প্রথম ক্রিকেটার হিসাবে স্কুল ক্রিকেটে তিনি ৫০০-র বেশি রান করেন।
২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হিসাবে পৃথ্বী দেশকে বিশ্বকাপ জেতান। ৬ ম্যাচে ২৬১ রান করেন। এর আগে সচিন তেন্ডুলকরের পর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে পৃথ্বী মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেকে শতরান করেন।