
নাতাসার বেবিবাম্পের ছবি পোস্ট হার্দিকের
হার্দিক বাবা হচ্ছেন। খবর প্রকাশ পেতে সোশ্যাল মিডিয়া বিভাজিত। কেউ বিয়ের আগে হার্দিকের বাবা ও নাতাসার মা হওয়া নিয়ে সমালোচনা করছেন। কেউ আবার হার্দিক-নাতাসার এভাবে বাবা-মা হওয়ার কথা বলে সাহসী সিদ্ধান্ত নিলেন মন্তব্য করলেন।

কতটা সাহসী সিদ্ধান্ত
হার্দিক বাবা হচ্ছেন। খবর প্রকাশ পেতে সোশ্যাল মিডিয়া বিভাজিত। কেউ বিয়ের আগে হার্দিকের বাবা ও নাতাসার মা হওয়া নিয়ে সমালোচনা করছেন। কেউ আবার হার্দিক-নাতাসার এভাবে বাবা-মা হওয়ার কথা বলে সাহসী সিদ্ধান্ত নিলেন মন্তব্য করলেন।

'লকডাউন' ভাঙলেন হার্দিক-নাতাসা
করোনার কারণে দেশে চলতে থাকা লকডাউন নয়! মনের লকডাউন ভাঙলেন হার্দিক নাতাসা।

বীরত্ব দেখিয়েছেন হার্দিক-নাতাসা!
ভারতীয় সমাজের বিয়ের আগেই অন্তঃস্বত্ত্বা হয়ে পড়া নিয়ে অনেক ট্যাবু রয়েছে। মুঠোফোন হাতে দুনিয়া দেখে আধুনিকতার বুলি ওড়ালেও আজও টিভিতে ন্যুডিটি দেখে অনেকেই নাক শিঁটকোন। আর বিয়ের আগে হার্দিক-নাতাসার সন্তান হওয়ার খবর শুনে তারা স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করছেন।

ট্যাবু ভাঙলেন হার্দিক-নাতাসা
উল্টে দিকটাও রয়েছে, যারা মানছেন হার্দিক একদমই ঠিক করেছেন। প্রাপ্তবয়স্ক হার্দিক-নাতাসা একে অন্যকে ভালোবাসেন। নাতাসা হার্দিকের বাগদত্তা। ১ জানুয়ারি তারা এনজেগমেন্ট সেরেছেন। এরপর মা হয়ে পড়ায় কোনও অপরাধ নেই। উল্টে সাহসের সঙ্গে সেটা সোশ্যাল মাধ্যমে জানিয়ে সেলিব্রেট করার ম্ধ্য অনেক বীরত্ব দেখিয়েছেন হার্দিক-নাতাসা!

চুপিসারে বিয়ে
হার্দিকের একটি ছবি আবার অন্য কথা বলছে, যেখানে মরাঠী স্টাইলে বিয়ে সেরেছেন হার্দিক-নাতাসা।

তাহলে কেউ কেন জানতে পারল না
উত্তর লকডাউন। করোনা থাবায় দেশে ২৫ মার্চ থেকে লকডাউন চলছিল। এর মাঝে বিয়ের অনুষ্ঠান করার পর কোনও পরিস্থিতিই ছিল না। সেকারণেই সম্ভবত বাড়িতেই চুপিসারে বিয়ে সেরে ফেলেছিলেন হার্দিক-নাতাসা।

কতটা পাল্টেছেন হার্দিক
আরও একটা দিক। নাতাসা জীবনে আসার পর হার্দিক এখন অনেক বেশি শান্ত। ফ্যামবয়েন্ট মেজাজ থেকে বেরিয়ে এসেছেন। করণ জোহারের শোয়ে গিয়ে 'আজ কারকে আয়া ' দিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল। সেই বিতর্কই আজ বীরের মতো আমি বাবা হচ্ছি জানানোর মধ্যে দিয়ে বোধহয় শেষ হতে চলেছে। মেয়েদের সম্মান করা থেকে স্ত্রীয়ের দায়িত্ব নেওয়া, বয়স বাড়ার সঙ্গে পরিণত হচ্ছেন হার্দিক পান্ডিয়া।


Click it and Unblock the Notifications
করোনার মাঝে কোনও ঝুঁকি নয়, দলবদলে এবার অভিনব ভাবনা!

















