আইপিএলের শেষ ৩ মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকা

WORLD CUP 2019 : IND VS NZ : SEMI FINAL | அரையிறுதியில் இந்தியாவின் வெற்றி மழையின் கைகளில்.!- வீடியோ

সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। প্রতিযোগিতায় বল ও ব্যাটের দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট মহলে। তারই মধ্যে দেখে নেওয়া যাক আইপিএলের শেষ ৩ মরশুমে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকা।

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলের শেষ তিন মরশুম খেলা ভারতীয় লিগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ৪৪টি উইকেট নিয়েছেন। তালিকার পঞ্চম স্থানে থাকা এই ক্রিকেটার ২০১৯ সালের আইপিএলে ১৮টি উইকেট নিয়েছেন।

উমেশ যাদব

উমেশ যাদব

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং বিভাগের ভরসা উমেশ যাদব তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন। আইপিএলের শেষ তিন মরশুম মিলিয়ে ৪৫টি উইকেট নিয়েছেন এই ভারতীয় ফাস্ট বোলার। টুর্নামেন্টের গত সংস্করণে ৮ উইকেট নিয়েছেন উমেশ।

জয়দেব উনাদকাট

জয়দেব উনাদকাট

রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের অধিনায়ক জয়দেব উনাদকাট এবারও রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল খেলবেন। টুর্নামেন্টের শেষ তিন সংস্করণ মিলিয়ে ৪৫টি উইকেট নিয়েছেন তিনি। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এই বাঁ-হাতি ফাস্ট বোলার।

ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার

ভারতীয় ক্রিকেট দল এবং সানরাইজার্স হায়দরাবাদের স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। আইপিএলের শেষ তিন সংস্করণ মিলিয়ে তিনি ৪৮টি উইকেট নিয়েছেন। ২০১৯ সালের আইপিএলে ১৩টি উইকেট পেয়েছিলেন এই ভারতীয় ফাস্ট বোলার।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

তালিকার শীর্ষ স্থানে থাকা ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ প্রতিযোগিতায় সবাইকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। আইপিএলের শেষ তিন মরশুম মিলিয়ে ৫৬টি উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সম্পদ। টুর্নামেন্টের গত মরশুমে ১৯টি উইকেট গিয়েছিল তাঁর ঝুলিতে।

আইপিএল ২০২০-এর প্রস্তুতিতে জিম মাতিয়ে শরীর চর্চা রোহিতের, দেখুন ছবি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 1, 2020, 20:54 [IST]
Other articles published on Sep 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+