
ধোনিকে নিয়ে গুঞ্জন
জুলাইয়ে দেশের হয়ে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছিলেন, তারপর ক্রিকেট মাঠে ফেরেননি ধোনি। ফলে তাঁকে নিয়ে ক্রিকেটমহলে ঘোর গুঞ্জন। কবে ফিরবেন সেটাও বোর্ডের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্ট হওয়া পর জানিয়েছেন, 'ধোনির মতো ক্রিকেটাররা কোনওদিনই নিজেদের ফুরোতে দেয় না, এই জন্যই তারা মহান। ধোনির শেষবেলায় তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে।' সবপক্ষের মতের পর ক্রিকেটসমর্থকদের কাছে এখন ঝাপসা ছবি। ভক্তদের মনে তাই ধোনির অবসর নিয়ে হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে!

ধোনির ক্রিকেট ভবিষ্যত নিয়ে শাস্ত্রীর মন্তব্য
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আদৌও ধোনি থাকবেন কিনা, সেই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'পুরোটাই ওর ক্রিকেটে ফেরা, ২০২০ সালের আইপিএল পারফর্ম্যান্স ও দেশের অন্য উইকেটকিপাররা দায়িত্ব নিতে তৈরি কিনা, সেই ছবিটার উপর নির্ভর করছে। তার আগে ওর ক্রিকেট নিয়ে অযথা গুজব তৈরি করা অর্থহীন।'

আইপিএল ২০২০ শেষ মাপকাঠি
২০২০ সালের আইপিএলই বিশ্বকাপের আগে শেষ মাপকাঠি বলেছেন শাস্ত্রী। সেই টুর্নামেন্টের উপর দল নির্বাচন অনেকটাই নির্ভর করবে। এই টুর্নামেন্টের পারফর্ম্যান্সের বিচারেই সেরা পনেরো বাছাই করা হবে বলে শাস্ত্রী মন্তব্য করেছেন।


Click it and Unblock the Notifications



















