
প্রথম দেখা
জয়পুরে ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে গিয়েছিলেন এস শ্রীসন্থ। সেখানকারই মেয়ে ভুবনেশ্বরীকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় ভারতীয় ক্রিকেটারের। যদিও শ্রীসন্থের দেওয়া প্রেমের প্রস্তাব প্রথমে ফিরেয়ে দেন ভুবনেশ্বরী। তখন শ্রীসন্থ নিজের ফোন নম্বর ওই তরুণীকে দেন। শ্রীসন্থ বলেন, তিনি ভালো খেললে ভুবনেশ্বরী যেন তাঁকে ফোন করেন। সেদিন রাতেই তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছিল বলে জানিয়েছেন শ্রীসন্থ।

সরলতা
শ্রীসন্থ জানিয়েছেন, প্রথম দেখাতে ভুবনেশ্বরীকে তাঁর স্কুল ছাত্রী বলে মনে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ভুবনেশ্বরীর বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তায় তিনি মজে গিয়েছিলেন বলে জানিয়েছেন শ্রীসন্থ। বেশকিছু দিন প্রেমপর্ব চলার পর ভুবনেশ্বরীকে বিয়ে করবেন বলে ঠিক করেন শ্রীসন্থ। তখন তিনি ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

ম্যাচ ফিক্সিং
২০১৩ সালে ভুবনেশ্বরীকে বিয়ে করবেন বলে ঠিক করেন এস শ্রীসন্থ। ওই বছরই আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে তাঁর নাম জড়িয়ে পড়েছিল। শ্রীসন্থকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসনে পাঠানো হয়েছিল। এক লহমায় তাঁর জীবন ধুলোয় মিশে গিয়েছিল বলে জানিয়েছেন শ্রীসন্থ। ভেবেছিলেন যে ভুবনেশ্বরীর সঙ্গে তাঁর বিয়েও হয়তো ভেস্তে যাবে। সেই কঠিন সময়ে দুই পরিবারই তাঁর পাশে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন শ্রীসন্থ।

কোচিতে ভুবনেশ্বরীর পরিবার
তবে কিছুটা অবাক করেই সপরিবারে কোচিতে পৌঁছে গিয়েছিলেন ভুবনেশ্বরীর পরিবার। এত কিছুর মধ্যেও শ্রীসন্থের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলেন ভুবনেশ্বরীর পরিবারের সদস্যরা। ২০১৩ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার। এখন এই দম্পতি এক কন্যা ও পুত্র সন্তানের বাবা ও মা।


Click it and Unblock the Notifications

করোনা লকডাউনের মাঝে বাবা হওয়ার তৃপ্তি, ভিডিও'র মাধ্যমে নতুন সদস্যকে ফ্যানেদের সঙ্গে পরিচয় করালেন

















