হ্যালোর সঙ্গে যুক্ত হলেন ভারতের ২ বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার শ্রীসন্থ

உலக கோப்பையில் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?-வீடியோ

হ্যালোর সঙ্গে যুক্ত হলেন ভারতকে ২০০৭-র টি-টোয়েন্টি ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া সান্থাকুমারন। যিনি ২০১৩-র আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের সঙ্গে যুক্ত মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন ঘটানো নিয়ে আশা প্রকাশ করেছেন। একই ভাবে হ্যালো ইউজারদের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপনেরও বার্তা দিয়েছেন শ্রী। জানিয়েছেন, আগামী দিনে হ্যালোতে তাঁর জীবনের বৈচিত্রময় ঘটনাগুলি তিনি একের পর এক তুলে ধরবেন।

আন্তর্জাতিক অভিষেক

আন্তর্জাতিক অভিষেক

কেরালার ক্রিকেটার সান্থাকুমারন শ্রীসন্থের ভারতীয় দলে অভিষেক ঘটে ২০০৫ সালে। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন শ্রী। ২০০৬-র পয়লা মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেন সান্থাকুমারন। নিজের কেরিয়ারে টিম ইন্ডিয়ার হয়ে ২৭টি টেস্ট ও ৫৩টি ওয়ান ডে ম্যাচ খেলে যথাক্রমে ৮৭ ও ৭৫টি উইকেট নিয়েছেন শ্রীসন্থ।

২০০৭ ও ২০১১

২০০৭ ও ২০১১

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সান্থাকুমারন শ্রীসন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের সেমিফাইনালে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন শ্রী। অন্যদিকে ভারতকে ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপ তুলে দিতেও বিশেষ ভূমিকা ছিল কেরালার এই ফাস্ট বোলারের। যদিও ২০১১-র ওই বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় দলের হয়ে আর ওয়ান ডে ম্যাচ খেলেননি শ্রীসন্থ।

স্পট ফিক্সিং

স্পট ফিক্সিং

২০১৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলার সময় সান্থাকুমারন শ্রীসন্থের বিরুদ্ধে স্পট ফিক্সিং-র অভিযোগ ওঠে। তাঁকে জীবনভরের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়। পরে শ্রীসন্থের বিরুদ্ধে শাস্তির মেয়াদ কমিয়ে ৭ বছরে নামিয়ে আনা হয়।

সিনেমা ও রাজনীতি

সিনেমা ও রাজনীতি

ক্রিকেট থেকে দূরে থেকেও প্রচার থেকে কখনও দূরে থাকেননি সান্থাকুমারন শ্রীসন্থ। ২০১৭ সালে হিন্দি সিনেমা আকসর দুই-তে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ওই বছরই মালায়ালাম সিনেমা টিম ফাইভে অভিনয় করেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার। ২০১৯ সালে কাবারেত নামে হিন্দি সিনেমায় ফের মুখ দেখান শ্রী। ২০১৯ সালে কানাড়া সিনেমা কেম্পে গৌড়া টু-তেও অভিনয় করেন শ্রীসন্থ। ২০১৬ সালে কেরালার থিরুবন্তপুরম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধানসভা ভোটে দাঁড়ান শ্রী। তিনিও হেরেও যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 9, 2020, 17:16 [IST]
Other articles published on Apr 9, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+