ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারের ব্যাটে টি-টোয়েন্টি ক্রিকেটে নজির রোমানিয়ার, ইতিহাস তৈরি করল এই দল

আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি তৈরি করে নিল রোমানিয়ান ক্রিকেট দল। টি-টোয়েন্টি ক্রিকেটে নয়া নজির তৈরি করল তারা। হালেই রোমানিয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলার যোগ্য়তা পেয়েছে। অভিজ্ঞতা কম হলেও এই কয়েক দিনেই বড়সড় রেকর্ড গড়ল তারা।

এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির ছিল শ্রীলঙ্কার। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেটাই এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানে ম্যাচ জয়ের রেকর্ড। এবার সেই রেকর্ড ভেঙে দিল রোমানিয়ান ক্রিকেট টিম।

রোমানিয়া কাপের ম্যাচে তুরস্ককে তারা ১৭৩ রানে হারিয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটি সর্ববৃহৎ ব্যবধানে জয়। সৌজন্যে ভারতীয় ইঞ্জিনিয়ার।

ভারতীয় বংশোদ্ভূত সফ্টওয়ার ইঞ্জিনিয়ার শিবকুমার পেরিয়ালয়ার।সেঞ্চুরি করেন তিনি। যার সুবাদে ৬ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছিল রোমানিয়া। ৪০ বলে ১০৫ রান করেন শিবকুমার। জবাবে তুরস্কের ইনিংস শেষ হয় ৫৩ রানে। রোমানিয়া ম্যাচ জেতে ১৭৩ রানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 31, 2019, 17:46 [IST]
Other articles published on Aug 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+