নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় মহিলা ক্রিকেটারের কোন কাণ্ড ভাইরাল

4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய அணி- வீடியோ

নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যাকে অনন্য অনুভূতি হিসেবেই দেখছেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওমেন ইন ব্লু-র পারফরম্যান্সে ঠিক যতটা মুগ্ধ ক্রিকেট বিশ্ব, ঠিক ততটাই নজর কেড়েছে বলিউড গানের সঙ্গে ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জেমেইমা রডরিগেজের ডান্স স্টেপ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো তা ভাইরালও হয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়

মেলবোর্নের জংশন ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে নিউজিল্যান্ডও দুর্দান্ত লড়াই করে। মাত্র ৩ রানে ম্যাচ হারে তারা।

সেমিফাইনালে ভারত

সেমিফাইনালে ভারত

অস্ট্রেলিয়া, বাংলাদেশের পর নিউজিল্যান্ড- টানা তিন ম্যাচে জয়ের সৌজন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। উল্লেখ্য ২০১৮ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে গিয়েছিল ভারত। কিন্তু ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার হজম করতে হয়েছিল হরমনপ্রীত কৌরদের।

কী বললেন হরমনপ্রীত

বিশ্বকাপের মতো মঞ্চে সেমিফাইনালে উঠতে পারার অনুভূতি অনন্য বলে জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সাফল্য এলেও দলের ক্রিকেটাররা ছোটখাটো ভুল করে চলেছেন। কৌর নিজেও ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। সেই ভুলগুলো সেমিফাইনালে তাঁরা শুধরে নিতে চান বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রডরিগেজের নাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলা দলের পারফরম্যান্সে ঠিক যতটা মুগ্ধ ক্রিকেট বিশ্ব, ঠিক ততটাই নজর কেড়েছে বলিউড গানের সঙ্গে ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জেমেইমা রডরিগেজের ডান্স স্টেপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্যাসেজে এক মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্দান্ত দক্ষতায় পা নাচিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটার। আইসিসি-র পোস্ট করা ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 27, 2020, 16:34 [IST]
Other articles published on Feb 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+