আইপিএল ২০২০: এবার ট্রফি ঘরে তুলতে পারে যে তিন ফ্র্যাঞ্চাইজি

অপেক্ষার ২৬ দিন! ২৯ মার্চ থেকে শুরু আইপিএল ২০২০। ইতিমধ্যে প্রথম দল হিসেবে ১৩ তম আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই। সোমবার চিপকের ক্রিকেট স্টেডিয়ামে ধোনি ব্যাট হাতে নেট প্রস্তুতিতে নেমে পড়েন। অন্য দলগুলিও একে একে প্রস্তুতিতে নেমে পড়ার জন্য তৈরি হচ্ছে। এর মাঝেই এবার একনজরে দেখে নেওয়া যাক, কোন তিন দলের এবছর ১৩ তম আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি।

মুম্বই ইন্ডিয়ান্স

শেষবার ফাইনালে চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। টুর্নামেন্টের ইতিহাসে মুম্বই সব মিলিয়ে সবচেয়ে বেশি ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। নিলামে নতুন ক্রিকেটারদের কেনার পর মুম্বই ইন্ডিয়ান্স যেমন দল তৈরি করেছে, তাতে এবার অনেকেই তাঁদের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার বলে মনে করছেন।

জসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গার সঙ্গে এবছর মুম্বই ইন্ডিয়ান্সে এবার ট্রেন্ট বোল্ট জুড়েছেন। সেই সঙ্গে ন্যাথান কুল্টারলাইন, অল রাউন্ডার হার্দিক ও কাইরন পোলার্ড, ব্যাটিংয়ে আবার লিন-ডিক'ক বিধ্বংসী জুটি রয়েছে। মোটের উপর মুম্বইয়ের এবারের দল অন্যদের থেকে অনেকটাই এগিয়ে বল মনে করছে ক্রিকেটমহল।

কখনও পর পর দুই মরসুম চ্যাম্পিয়ন হয়নি মুম্বই

কখনও পর পর দুই মরসুম চ্যাম্পিয়ন হয়নি মুম্বই

উল্লেখ্য মুম্বইয়ের অতীতের পরিসংখ্যান অবশ্য অন্য কথা বলছে। মুম্বই ইন্ডিয়ান্স কখনও পর পর দুই মরসুম চ্যাম্পিয়ন হয়নি। ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে অর্থাৎ এক বছর অন্তর মুম্বই চ্যাম্পিয়ন হয়েছে। এবার অতীতের পরিসংখ্যান পাল্টে দিয়ে রোহিত অ্যান্ড কোম্পানি টানা দু'বার চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটাই এখন দেখার।

কিংস ইলেভেন পাঞ্জাব

আইপিএলে ইতিহাসে কিংস ইলেভেন পাঞ্জাব একবারই মাত্র ফাইনাল খেলেছে। ২০১৪ সালে কেকেআরের বিরুদ্ধে ফাইনাল হেরেছিল প্রীতি জিন্টার দল। এবছর নিলাম শেষে পাঞ্জাব দারুণ দল গড়েছে। ব্যাটিংয়ে চোখ রাখলেন ওপেনিং লোকেশ রাহুল ও ক্রিস গেইল। মিডল অর্ডারে নিকোলাস পুরান-মায়াঙ্ক আগারওয়াল রয়েছেন। মিডল অর্ডারে তিন অল রাউন্ডার ম্যাক্সওয়েল, জেমস নিসাম, ক্রিস জর্ডন। বোলিংয়ে আবার শামি, ইশান পোড়েল, সেলডন কোটরেল, রবি বিষ্ণোই, মুজিব রহমান। সব বিভাগে শক্তিশালী এই পঞ্জাবকে নিয়ে এবার বাজি ধরছেন অনেকে।

দিল্লি ক্যাপিটালস

শেষবার দ্বিতীয় এলিমিনেটর হেরে ফাইনালের টিকিট হাতছাড়া করেছিল দিল্লি ক্যাপিটালস। শেষবারের পারফর্ম্যান্সের বিচারে এবার দিল্লিকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। ওপেনিংয়ে পৃথ্বী শ, শিখর ধাওয়ান। মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ার ও অজিঙ্ক রাহানে। আবার ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জেসন রয়ও রয়েছেন। মিডল অর্ডারে ঋষভ পন্থ, মার্কাস স্টোয়েনিস, সিমরন হেটমায়ার রয়েছেন। স্পিনে অভিজ্ঞ অশ্বিন। তবে চোটের কারণে ইশান্ত ও রাবাদাকে টুর্নামেন্টের শুরু থেকে পাবে না দিল্লি। এইটুকু বাদ দিলে দারুণ একটা দল তৈরি করে এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা জাগিয়েছে দিল্লি ক্যাপিটালস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 3, 2020, 14:59 [IST]
Other articles published on Mar 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+