
কোথায় যাচ্ছেন রাহানে
টান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে বৃহস্পতিবার চুক্তি হতে চলেছে। জানা গিয়েছে রাহানের নতুন ঠিকানা এবার দিল্লি। বৃহস্পতিবার ট্রেডিং সম্পূর্ণ হলে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন রাহানে। ৪ কোটির টাকার অর্থমূল্য দিল্লিতে যাচ্ছেন অজিঙ্ক। সম মূল্যের দামে দিল্লি থেকে দুই ক্রিকেটারকে নেবে রাজস্থান।

আরও শক্তি বাড়ল দিল্লির
রাহানের সঙ্গে দিল্লিতে এবার থাকবেন রবিচন্দ্রন অশ্বিন। ব্য়াটিংয়ে জাতীয় দলের সতীর্থ শিখর ধাওয়ানকেও সঙ্গে পাবেন তিনি। ওপেনিংয়ে সম্ভবত শিখরের শঙ্গে পৃথ্বী শ। তিনে রাহানে, চারে শ্রেয়স আইয়ার, পাঁচে পন্থ, ছয়ে হনুমা বিহারী, সাতে অশ্বিন।

ফের ক্যাপ্টেন হতে পারেন স্মিথ
গত বছর আইপিএলে ফিরলেও ক্য়াপ্টেন ছিলেন না। এবার অজিঙ্ক রাহানে রাজস্থান দল ছাড়ায় ফের দু'বছর পর ফের দলের অধিনায়ক হতে পারেন স্টিভ স্মিথ। ২০১৮ ও ২০১৯ দুই মরসুম রাজস্থানকে নেতৃত্ব দেন রাহানে। ২০১৮ সালে বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোর কারণে নির্বাসনের দরুণ আইপিএলে ছিলেন না স্মিথ।

আইপিএলে রাহানের রান
রাজস্থান রয়্যালসের হয়ে ৯ বছরে ১৪০ ম্যাচ খেলে রাহানে ৩৮২০ রান করেন রাহানে। সব মিলিয়ে ডানহাতি ব্যাটসম্যানের ঝুলিতে ২টি শতরান ও ২৭টি অর্ধশতরান রয়েছে।


Click it and Unblock the Notifications


















