
কিংসকে কটি ক্রিকেটার কিনতে হবে?
লক্ষ্মীবারের নিলামে পাঞ্জাবকে ৯টি ক্রিকেটারকে কিনতে হবে। যার মধ্যে ৫টি ঘরোয়া ক্রিকেটার ও ৪টি বিদেশি ক্রিকেটার কিনতে হবে।
|
অধিনায়কের খোঁজে পাঞ্জাব
প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় প্রশ্নে কে হবে অধিনায়ক। শেষ দুই মরসুমে রবিচন্দ্রন অশ্বিন অধিনায়ক হিসেবে দাগ কাটতে পারেনি। এবার তাঁকে ট্রান্সফার উইন্ডোতে দিল্লিকে বিক্রি করে দিয়েছে পাঞ্জাব। সেক্ষেত্রে নিলাম থেকে এদিন অধিনায়ক খুঁজে নিতে চাইবে দল।
|
কোচিংয়ে পরিবর্তন
কিংস ইলেভেন পঞ্জাবে এবছর কোচিংয়ে বড়সড় পরিবর্তন হয়েছে। কোচ হিসেবে জুড়ে গিয়েছেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। সেই সঙ্গে কিংস ইলেভেন পঞ্জাব ব্যাটিং কোচ হিসেবে ওয়াশিম জাফরে নিযুক্ত করেছে।

দলের মূল শক্তি
পাঞ্জাবের দলে মূল শক্তি তিন ক্রিকেটার। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল ও মহম্মদ শামি। তিন ক্রিকেটার এই মুহূর্তে বাইশ গজে দেশে হয়ে দারুণ ফর্মে রয়েছেন।

কাঁদের খোঁজে কিংস ইলেভেন
অধিনায়কের খোঁজে কিংস। সেক্ষেত্রে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে দলে নেওয়ার জন্য প্রীতির ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাতে পারে। অশ্বিনকে বিক্রি করে দেওয়ার পর ভালো মানের স্পিনার নিতে চাইবেন প্রীতি। সেক্ষেত্রে চলতি ঘরোয়া ক্রিকেট মরসুমে দারুণ ফর্মে থাকা সাই কিশোরকে(কর্ণাটক প্রিমিয়র লিগে খেলেছেন) নিতে ঝাঁপাতে পারে কিংস। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে এবার সর্বোচ্চ উইকেট পেয়েছেন এই স্পিনার।


Click it and Unblock the Notifications
আইপিএল নিলাম ২০২০ : কোন কোন ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস
আইপিএল নিলাম ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক

















