
অনিল কুম্বলের রেকর্ড
আইপিএলের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে এক ইনিংসে সেরা বোলিং স্পেলের রেকর্ড অনিল কুম্বলের দখলে রখেছে। ২০০৯ সালে ১৮ এপ্রিল, রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হয়ে ৩.১ ওভারে ৫ রান খরচ করে ৫ উইকেট নিয়েছিলেন কুম্বলে। দশ বছর কেটে গেলেও কুম্বলের সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে। টুর্নামেন্টে ভারতীয় বোলারদের মধ্যে আজও কেউ কুম্বলের এক ইনিংসে সেরা বোলিংয়ের কীর্তি ভাঙতে পারেননি।

দ্বিতীয় স্থানে ইশান্ত
ভারতীয় বোলারদের মধ্যে টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে সেরা বোলিংয়ে দ্বিতীয় স্থানে ইশান্ত শর্মা রয়েছেন। ২০১১ সালে কোচি টাস্কার্স দলের বিরুদ্ধে ডেকান চাজার্সের হয়ে ৩ ওভারে ১২ রান খরচ করে ৫টি উইকেট নিয়েছিলেন ইশান্ত।

অঙ্কিত রাজপুত
২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অঙ্কিত রাজপুত ৪ ওভারে ১৪ রান খরচ করে ৫টি উইকেট নিয়েছিলেন।

তালিকায় চারে রবীন্দ্র জাদেজা
২০১২ সালে ডেকান চাজার্সের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান খরচে ৫টি উইকেট নিয়েছিলেন।

পাঁচে অমিত মিশ্র
২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) দলের হয়ে ডেকান চাজার্সের বিরুদ্ধে অমিত মিশ্র ৪ ওভারে ১৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : বেগুনি টুপি জিততে পারেন, এমন বোলারদের তালিকায় ভারতের ৩

















