আইপিএল ২০২০: এবার করোনা আতঙ্কের কোপে চেন্নাই শিবির, ঘরে ফিরছেন ক্রিকেটাররা

করোনা ভাইরাসের কোপে ক্রীড়াদুনিয়া। ইতিমধ্যেই ইতালির সিরিএ স্থগিত। ভারতের মাটিতে ফাঁকা মাঠে আজ আইএসএলের ফাইনাল ম্যাচ হতে চলেছে। ক্রিকেটেও করোনা প্রভাব বিস্তর। দেশবাসী ও ক্রিকেটারদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল ২০২০। ১৬ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু, বোর্ডের পক্ষ থেকে টুর্নামেন্টের জন্য নতুন সূচিও প্রকাশ করা হবে। এর মাঝেই এবার করোনা আতঙ্কে চেন্নাই শিবির।

ঠিক কী ঘটেছে

ঠিক কী ঘটেছে

এবছর আইপিএলের প্রথম দল হিসেবে চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ২ মার্চ চেন্নাইয়ে চিপক ক্রিকেট স্টেডিয়ামে ধোনি তাঁর দল নিয়ে নেমে পড়েন। সেই প্রস্তুতিতেই এবার করোনা থাবা।

করোনা থাবার মৃত্যের সংখ্য়া লাফে লাফে বাড়ছে

করোনা থাবার মৃত্যের সংখ্য়া লাফে লাফে বাড়ছে

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাব বাড়ায় ৫ হাজারেরও বেশি মানুষ এখন প্রাণ হারিয়েছে। আক্রান্ত প্রায় ১ লাখ ৪৫ এর বেশি। ভারতে আক্রান্তের সংখ্য়া ৮০ ছাড়িয়েছে। শুক্রবার দিল্লিতে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে করোনা ভারতে বলি এখন ২। বিশ্বজুড়ে এখন জরুরি অবস্থা জারি হয়েছে।

করোনা আতঙ্ক,ঘর ফিরছেন ক্রিকেটাররা

করোনা আতঙ্ক,ঘর ফিরছেন ক্রিকেটাররা

করোনা থাবার আইপিএলের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে। করোনা থেকে বাঁচতে তাই শনিবার থেকে চেন্নাইয়ে প্রস্তুতি বাতিল করল ফ্রাঞ্চাইজি। ফলে চেন্নাই শিবিরের ক্রিকেটাররা এখন ঘরে ফিরে যাচ্ছেন।

 আইপিএল বাতিল হলে কী মিস করবেন ফ্যানেরা

আইপিএল বাতিল হলে কী মিস করবেন ফ্যানেরা

করোনা কাঁটায় ইতিমধ্য়েই ২৯ মার্চের পরিবর্তে ১৫ এপ্রিলের পর থেকে আইপিএল শুরু হবে। পরবর্তী সময় দেশে করোনা ভাইরাসের প্রকোপ আরও বাড়তে শুরু করলে সেক্ষেত্রে আইপিএল পুরোপুরি স্থগিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে একান্তই আইপিএল ২০২০ বাতিল হলে ক্রিকেট ভক্তরা ধোনিকে ২২ গজে ফিরতে দেখা থেকে মিস করবেন। আইপিএল দিয়েই ধোনিকে ক্রিকেটে ফিরতে দেখা যেত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 14, 2020, 14:10 [IST]
Other articles published on Mar 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+