আইপিএল ২০২০: চেন্নাই সুপার কিংস দলে ফের করোনা থাবা, বোলারের পর এবার আক্রান্ত এক ব্যাটসম্যান

দুবাইয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। দলের এক পেসারের করোনা সংক্রমিত হওয়ায় শুক্রবার বড় ধাক্কা খেয়েছিল চেন্নাই। এরপরই একের পর এক ধাক্কা। শনিবার জানা যায়, পুরো মরসুমের জন্য দলের সঙ্গে নেই সুরেশ রায়না। দেশে ফিরে এসেছেন তিনি। এবার চেন্নাই শিবিরে তৃতীয় ধাক্কা। এক বোলারের পর করোনা আক্রান্ত এবার এক ব্যাটসম্যান।

চেন্নাইয়ে দ্বিতীয় করোনা আক্রান্ত কে?

চেন্নাইয়ে দ্বিতীয় করোনা আক্রান্ত কে?

দলের সূত্রে খবর তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় করোনায় সংক্রমিত হয়েছেন। শুক্রবার থেকে দুবাইয়ে সিএসকে দলের অনুশীলন শুরুর কথা থাকলেও দুই ক্রিকেটারের করোনা হওয়ায় তা এখন বিশ বাঁও জলে।

কে এই ঋতুরাজ গায়কোয়াড়

কে এই ঋতুরাজ গায়কোয়াড়

পুনের ২৩ বছরে ক্রিকটার ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন। ডানহাতি ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১টি ও লিস্ট এ ক্রিকেটে ৫৪ ম্যাচ খেলেছেন। এছাড়া ২৮টি টি-২০ ম্যাচ খেলেছেন ঋতুরাজ।

এর আগে চেন্নাই দলে করোনা সংক্রমণ

এর আগে চেন্নাই দলে করোনা সংক্রমণ

শুক্রবার জানা যায়, চেন্নাই দলের ভারতীয় বোলার আক্রান্ত হয়েছেন।পরে জানা যায়, তিনি পেসার এবং ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে সফল। ক্রিকেটারের নাম পরিচয় চেন্নাই দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিল। আজ শনিবার সিএসকে দলে কোন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন, নাম জানা গিয়েছে। জানা যায়, চেন্নাই দলের পেসার দীপক চাহার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুবাই উড়ে যাওয়ার আগে সিএসকে দল চেন্নাইয়ে আইপিএল ক্যাম্প করে অনুশীলন করেছিল। সেই দলে ছিলেন চাহার।

পিছিয়ে গেল চেন্নাইয়ের অনুশীলন

পিছিয়ে গেল চেন্নাইয়ের অনুশীলন

এরপরই চেন্নাই দলের অনুশীলন পিছিয়ে গিয়েছে। সিএসকে দলের দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ার পর কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। আরও ৭ দিন দলের ক্রিকেটাররে হোটেলবন্দি থাকার পর মাঠে নেমে অনুশীলনের অনুমতি পাবেন। চেন্নাই দলের ক্রিকেটারদের করোনা হওয়ার পর বোর্ড সূচি প্রকাশ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 29, 2020, 12:54 [IST]
Other articles published on Aug 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+