
২০২০ আইপিএলে কতজন ক্রিকেটার নিলামে আসবেন
২০২০ আইপিএল নিলামে এবার সবমিলিয়ে মোট ৯৭১ জন ক্রিকেটার নিলামে উঠতে চলেছেন।

সবচেয়ে বেশি বেস প্রাইস কাদের
বিদেশিদের মধ্যে টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস লিন ও বোলার ডেল স্টেইন সবচেয়ে বেশি বেস প্রাইসে নিলামে উঠতে চলেছেন। শেষ মরসুমে লিন কেকেআর ও স্টেইন আরসিবি'র হয়ে খেলেছেন। দুই ক্রিকেটারেই নূন্যতম ২ কোটি অর্থমূল্যে নিলামে ঢুকছেন।
অজিদের তারকা পেসার প্যাট কামিন্স ও অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল,মিচল মার্স একই বেস প্রাইসে নিলামে রয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্য়াথিউস ও অজি পেসার জোস হ্যাজেলউড। যদিও মিচেল স্টার্ক আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।

রবিন উথাপ্পার বেস প্রাইস
এবছর রবিন উথাপ্পাকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে ১.৫ কোটি টাকা বেস প্রাইসে নিলামে উঠছেন রবিন উথাপ্পা। সেই সঙ্গে শন মার্স, কেন রিচার্ডসন, ইয়ন মর্গ্যান, ক্রিস ওকস ও জেসন রয় এই অর্থমূল্যের প্রাইসেই নিলামে উঠবেন।


Click it and Unblock the Notifications


















