
গৌতম গম্ভীর
কেকেআরের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি রান করা প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর টুর্নামেন্টে সবচেয়ে বেশি বার শূন্য রানেও আউট হয়েছেন। বলিউড বাদশা শাহরুখ খান শিবিরের হয়ে খেলার সময় ১০ বার কোনও রান না করেই সাজঘরে ফিরতে হয়েছে গৌতিকে।

ইউসুফ পাঠান
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ইউসুফ পাঠান। আইপিএলে কেকেআরের হয়ে ১৮৯৩ রান করা পাঠান এই দলের জার্সিতে ৭ বার শূন্য রানেও আউট হয়েছেন।

তৃতীয় স্থানে তিন
ভারতের প্রাক্তন লেগ স্পিনার পীয়ূষ চাওলা তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন। কেকেআরের হয়ে ৭০টি ম্যাচ খেলা চাওলা এই দলের জার্সিতে পাঁচ বার শূন্য রানেও আউট হয়েছেন। কেকেআরের হয়ে খেলার সময় সম সংখ্যকবার শূন্য রানে আউট হয়েছেন মনোজ তিওয়ারি ও জ্যাক কালিসও।

চতুর্থ স্থানে দুই
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে গিয়ে মোট ৪ বার শূন্য রানে আউট হয়েছেন স্পিনার সুনীল নারিন এবং ব্যাটসম্যান রবিন উথাপ্পা। তাঁরা তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন।

পঞ্চম স্থানে সৌরভ
কেকেআরের হয়ে সর্বাধিক বার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শাহরুখ খান শিবিরের হয়ে তিন এই লজ্জার মুখোমুখি হয়েছেন মহারাজ। একই আসনে আসীন নিউজিল্যান্ডের কলিন ডে গ্রান্ডহোম, রায়ান টেন ডেসকাটে এবং ডেভিড হাসি।


Click it and Unblock the Notifications
করোনা আবহেই 'দাদাগিরি আনলিমিটেড'-এর শুটিং শেষ সৌরভের, ছবি ভাইরাল

















