কেকেআরের জার্সিতে সর্বাধিক অর্ধশতরান করা ব্যাটসম্যানদের তালিকায় সৌরভ

WORLD CUP 2019 | தோனியை புகழ்ந்து தள்ளிய சச்சின்! ரசிகர்கள் அதிர்ச்சி- வீடியோ

আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে এ বছরের আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে শুরু করেছে। সেই দলের হয়ে সর্বাধিক অর্ধশতরান করা ব্যাটসম্যানদের তালিকা দেখে নেওয়া যাক। তালিকায় রয়েছেন কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

তালিকার শীর্ষ স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। আইপিএলে কেকেআরের জার্সিতে ২৭টি অর্ধশতরান রয়েছে দুই বারের খেতাব জয়ী গৌতির। টুর্নামেন্টে মোট ৩০৩৫ রান করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। তাঁর সর্বোচ্চ স্কোর ৯৩।

রবিন উথাপ্পা

রবিন উথাপ্পা

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রবিন উথাপ্পা। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ১৬ বার অর্ধশতরান করেছেন কর্নাটকী ব্যাটসম্যান। আইপিএলে এখনও পর্যন্ত ২৪৩৯ রান করেছেন উথাপ্পা। তাঁর সর্বোচ্চ স্কোর ৮৭।

ক্রিল লিন

ক্রিল লিন

তালিকার তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয় ওপেনার ক্রিস লিন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ১০টি অর্ধশতরান করেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনি ১২৭৪ রান করেছেন। লিনের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৩। এবছর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে দেখা যাবে অজি ওপেনারকে।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার আন্দ্রে রাসেল রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। কেকেআরের জার্সি গায়ে তাঁর ঝুলিতে অর্ধশতরান সংখ্যা ৮। আইপিএলে এখনও পর্যন্ত ১৩৪২ রান করা রাসেলের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৮।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মাত্র তিন বছর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলে সাতটি অর্ধশতরান করেছেন মহারাজ। আইপিএলে তাঁর মোট রান ১০৩১। সর্বোচ্চ স্কোর ৯১। কেকেআরের জার্সিতে সাতটি অর্ধশতরান রয়েছে জ্যাক কালিস, ইউসুফ পাঠানের।

সিপিএল ২০২০ : টুর্নামেন্টের এক ইনিংসে সর্বাধিক রান দেওয়া বোলারদের ক্রমতালিকা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 12, 2020, 20:49 [IST]
Other articles published on Aug 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+