আইপিএল ২০২০ নিলাম: পুলে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের তালিকা দেখে নিন

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா- வீடியோ

১৯ ডিসেম্বর কলকাতায় মেগা আইপিএল নিলাম। নিলাম নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে শেষ মুহূর্তের ঘুঁটি সাজানোর প্ল্যানিং তুঙ্গে। একনজরে অস্ট্রেলিয়া থেকে কোন কোন ক্রিকেটার নিলামে কত দামে রয়েছে দেখে নিন।

অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়া দলের সীমিত ওভারের অধিনায়ক ফিঞ্চ। বয়স ৩৩ বছর। ডানহাতি ব্যাটসম্যান। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন। বেস প্রাইস ১ কোটি টাকা।

ক্রিস লিন

ক্রিস লিন

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের বিধ্বংসী ব্যাটিসম্যান। বয়স ২৯ বছর। অতীতে কেকেআরের হয়ে খেলেছেন। এবার তাঁকে ছেড়ে দিয়েছে নাইট শিবির। নিলামে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

প্যাট কামিন্স

প্যাট কামিন্স

ডান হাতি পেসার। সঙ্গে ব্যাটিংও করতে পারেন। এবার নিলামে তাঁর বেস প্রাইস ২কোটি টাকা।

গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

অজি দলের তারকা এই অলরাউন্ডারকে নিয়ে আইপিএল নিলামে উত্তেজনা তুঙ্গে। ৩১ বছরের ক্রিকেটার সাম্প্রতিক সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন। এখন অবশ্য সুস্থ হয়ে ক্রিকেটে ফিরেছেন। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা।

অ্যালেক্স ক্যারি

অ্যালেক্স ক্যারি

অজি দলের উইকেটকিপার ব্যাটসম্যান। নিলামে তাঁর বেস প্রাইস ৫০ লাখ টাকা।

ন্যাথান কুল্টারলাইন

ন্যাথান কুল্টারলাইন

অতীতে কেকেআরে খেলেছেন। দারুণ বোলার। বেস প্রাইস ১ কোটি টাকা।

অ্যান্ড্রু টাই

অ্যান্ড্রু টাই

পঞ্জাবের হয়ে অজি ডানহাতি পেসারের সাফল্য রয়েছে। এবার তাঁর বেস প্রাইস ১ কোটি টাকা।

অ্যাডাম জাম্পা

অ্যাডাম জাম্পা

অজি দলের সীমিত ওভারের নিয়মিত স্পিনার জাম্পার নূন্যতম মূল্য ১.৫ কোটি টাকা।

ড্যানিয়েল স্যামস

দেশের জার্সিতে এখনও খেলেননি এই অলরাউন্ডার। তবে বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বাঁ-হাতির। বেস প্রাইস ২০ লাখ টাকা।

রেলি মেরেডিথ

আনক্যাপ বোলার। আইপিএল নিলামে তাঁর নূন্যতম মূল্য ৪০ লাখ টাকা।

বেন কাটিং

অলরাউন্ডার বেন কাটিংয়ের বেস প্রাইস ৭৫ লাখ টাকা।

অস্ট্রেলিয়া আর কোন ক্রিকেটারদের নাম নিলামে রয়েছে?

অস্ট্রেলিয়া আর কোন ক্রিকেটারদের নাম নিলামে রয়েছে?

এছাড়া মিচেল মার্স, মার্কাস স্টোয়েনিস, ক্রিস গ্রিন, জশুয়া ফিলিপে, শন মার্স, বেন ডাঙ্ক, বেন ম্যাকডারমট, সন অ্যাবট, কেন রিচার্ডসন, ফাওয়াদ আহমেদ, জেমস ফকনার, মোইসেস হেন্ডরিকস, ডার্সি শট, জেমস প্যাটিনসন, ন্যাথান এলিস, অ্যাস্টন টার্নার, ম্যাট কেলি, ড্যান ক্রিস্টিয়ান, ম্যাক্স ব্রায়ান্ট নিলামে রয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 18, 2019, 21:00 [IST]
Other articles published on Dec 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+