আইপিএল ২০২০ : কেকেআরের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন যে যে ক্রিকেটার

১৯ সেপ্টেম্বর আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলে ভালো কিছু করে দেখাতে মরিয়া কেকেআর। ২০১৪ সালের পর আর খেতাব জিততে পারেনি শাহরুখ খানের দল। সেই দলের কিছু সদস্য বর্তমান শিবিরেও মজুত। সর্বোপরি কেকেআরের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা দেখে নেওয়া যাক।

সুনীল নারিন

সুনীল নারিন

কেকেআরের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সুনীল নারিন। শাহরুখ খানের দলের হয়ে ১১০টি ম্যাচ খেলে ১২২টি উইকেট নেওয়ার পাশাপাশি ৭৭১ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের মিস্ট্রি স্পিনার।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআর-কে দুটি আইপিএল খেতাব দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীর। কলকাতা শিবিরের হয়ে ১০৮টি ম্যাচ খেলে ৩০৩৫ রান করেছেন গৌতি।

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০৬টি আইপিএল ম্যাচ খেলা ইউসুফ পাঠান তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। কেকেআরের হয়ে ১৮৯৩ রান রয়েছে টুর্নামেন্টে সবচেয়ে দ্রুত শতরান করা ক্রিকেটারের।

রবিন উথাপ্পা

রবিন উথাপ্পা

তালিকার চতুর্থ স্থানে অবস্থান করা রবিন উথাপ্পা কেকেআরের ৮৬টি ম্যাচ খেলেছেন। শাহরুখ খান শিবিরের হয়ে ২৪৩৯ রান করেছেন কর্নাটকী ব্যাটসম্যান।

পীয়ূষ চাওলা

পীয়ূষ চাওলা

কেকেআরের হয়ে ৭০টি আইপিএল ম্যাচ খেলেছেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার পীয়ূষ চাওলা। তালিকার পঞ্চম স্থানে থাকা এই ক্রিকেটার কলকাতা শিবিরের হয়ে ৬৬টি উইকেট নিয়েছেন।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

তালিকার ষষ্ঠ স্থানে থাকা আন্দ্রে রাসেল কেকেআরের জার্সিতে ৫৭টি ম্যাচ খেলেছেন। ১৩৪২ রান করার পাশাপাশি ৫৪টি উইকেটও নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার।

জ্যাক কালিস

জ্যাক কালিস

কেকেআরের হয়ে ৫৬টি ম্যাচ খেলা জ্যাক কালিস তালিকার সপ্তম স্থানে রয়েছেন। শাহরুখ খান শিবিরের হয়ে আইপিএলে ১২৯৫ রান করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি।

আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মাঠে নামছেন আন্দ্রে রাসেল, একনজরে তারকা অলরাউন্ডারের পরিসংখ্যান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 17, 2020, 18:56 [IST]
Other articles published on Aug 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+