
আরসিবি-এর ৪৯
২০১৭ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগে ব্যাট করে ১৩১ রান করেছিলেন গৌতম গম্ভীররা। জবাবে মাত্র ৪৯ রানে অল আউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যর্থ হয়েছিলেন আরসিবি-এর সব ব্যাটসম্যান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বনিম্ন দলগত স্কোরের তালিকার শীর্ষ স্থানে রয়েছেন বিরাট কোহলিরা।

রাজস্থানের ৫৮
২০০৯ সালের আইপিএলের এক ম্যাচে আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ৫৮ রানেই অল আউট হয়েছিল শেন ওয়ার্নের দল। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যালস।

ডেয়ারডেভিলসের ৬৬
২০১৭ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৩.৪ ওভারে মাত্র ৬৬ রানে অল আউট হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। তালিকার তৃতীয় স্থানে রয়েছে এই স্কোর।

ডেয়ারডেভিলস ও কেকেআরের ৬৭
তালিকার চতুর্থ স্থানেও রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৭ সালের আইপিএলেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৬৭ রানে অল আউট হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। ২০০৮ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একই রানে অল আউট হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

আরসিবি-এর ৭০
২০১৯ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭০ রানে অল আউট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১৪ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একই স্কোর তুলতে পেরেছিলেন বিরাট কোহলিরা।


Click it and Unblock the Notifications


















