
ব্রেন্ডন ম্যাকুলাম
২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত এবং অতিমানবিক ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্রেন্ডন ম্যাকুলাম। কারণ সেদিন প্রাক্তন কিউয়ি অধিনায়কের ব্যাট থেকে এসেছিল ১৩টি ছক্কা।

আন্দ্রে রাসেল
২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের গ্রুপ ম্যাচে ৩৬ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল। সেদিন তাঁর ব্যাট থেকে ১১টি ছক্কা বেরিয়েছিল। এক বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে ২৫ বলে ৬৫ রান করেছিলেন ক্যারিবিয়ান হার্ড হিটার। সেদিন ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন রাসেল।

দীনেশ কার্তিক
২০১৯ সালের আইপিএলে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেদিন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাট থেকে ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস বেরিয়েছিল। ম্যাচে ৯টি ছক্কা হাাঁকিয়েছিলেন ডিকে।

ক্রিস গেইল
২০১০ সালের আইপিএলে কেকেআরের জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৪২ বলে ৮৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ওই ম্যাচে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। ২০১৭ ও ২০১৯ সালে কেকেআরের জার্সিতে গুজরাত লায়ন্স ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সম পরিমাণ ছক্কা হাঁকিয়েছিলেন যথাক্রমে ক্রিস লিন ও আন্দ্রে রাসেল।

এক ইনিংসে সাতটি ছক্কা
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এক ইনিংসে সাতটি ছক্কা হাঁকিয়েছেন ইউসুফ পাঠান (২০১৪), নীতীশ রানা (২০১৯) ও আন্দ্রে রাসেল (২০১৯)।


Click it and Unblock the Notifications
সিপিএল ২০২০ : টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতা ম্যাচের তালিকা

















