আইপিএল ২০২০ : টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া কেকেআর তারকাদের নাম জেনে নিন

WORLD CUP 2019 IND VS ENG | இங்கிலாந்து வெற்றி! முதல் தோல்வியை பதிவு செய்த இந்தியா

দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স চলতি বছরেরও অন্যতম সেরা আকর্ষণ। ব্যাট, বল এবং ফিল্ডিংয়ে কতটা প্রতিপক্ষকে টক্কর দিতে পারে শাহরুখ খানের দল, তা তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক কেকেআরের জার্সিতে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডারদের তালিকা।

মনোজ তিওয়ারি

মনোজ তিওয়ারি

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে ৫৪টি ম্যাচ খেলেছেন মনোজ তিওয়ারি। কেকেআরের হয়ে টুর্নামেন্টে ৩০টি ক্যাচ নিয়েছেন বাংলার ক্রিকেটার। যা দলের মধ্যে সর্বাধিক।

সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৪টি ম্যাচ খেলা সূর্যকুমার যাদব তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। শাহরুখ খানের দলের হয়ে ২৫টি ক্যাচ নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার।

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

২০১১ সাল থেকে কেকেআরের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল ইউসুফ পাঠানকে। ২০১৭ সাল পর্যন্ত এই দলের হয়ে মোট ১০৬টি ম্যাচ খেলেছেন পাঠান। ক্যাচ নিয়েছেন ২৫টি। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ২০১১-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

মনীশ পান্ডে

মনীশ পান্ডে

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন মনীশ পান্ডে। কেকেআরের হয়ে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছেন মনীশ। ক্যাচ ধরেছেন ২৩টি।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল ২০১৪ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ৫৭টি ম্যাচ খেলেছেন। কেকেআরের জার্সিতে ২০টি ক্যাচ নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অল-রাউন্ডার। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রাসেল।

আইপিএল ২০২০ : কেকেআরের হয়ে সবচেয়ে বেশি শূন্য করা ব্যাটসম্যানদের তালিকাতেও সৌরভ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 17, 2020, 18:15 [IST]
Other articles published on Aug 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+