আইপিএল ২০২০ : বুর্জ খলিফার পাশে ধোনিদের হোটেল, সিএসকে শিবিরে পরিবার নাস্তি!

সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বিসিসিআইয়ের নির্দেশ মেনে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন পর্ব ও কোভিড-১৯ টেস্ট প্রক্রিয়া শুরু করতে চলেছে দলগুলি। তারই মধ্যে আরব সফরের প্রস্তুতিও শুরু হয়েছে। করোনা ভাইরাসের আবহে আইপিএলের অন্যতম সফল দল সিএসকের ক্রিকেটারদের আমিরশাহীর কোন হোটেলে রাখা হবে, তা প্রায় ঠিক হয়ে গিয়েছে। দলের সঙ্গে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা থাকতে পারবেন কিনা, তা নিয়েও সিদ্ধান্ত নিয়েছে সিএসকের মালিক পক্ষ।

Shoaib Akhtar blames junk food habit for the lung problems
কোথায় থাকবেন ধোনিরা

কোথায় থাকবেন ধোনিরা

সূত্রের খবর, সিএসকের দেশি এবং বিদেশি ক্রিকেটারদের চেন্নাইতে জড়ো হতে বলা হয়েছে। সেখান থেকেই চার্টার্ড বিমানে মহেন্দ্র সিং ধোনিরা সদলবলে দুবাই উড়ে যাবেন বলে জানানো হয়েছে। বিশ্বের অন্যতম ধনী ওই শহরের সেরা আকর্ষণ বুর্জ খলিফার কাছের এক হোটেলে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা থাকবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিসিসিআইয়ের নির্দেশিকা মেনে বায়ো সিকিওর পরিবেশেই সুরেশ রায়নাদের রাখা হবে বলেও জানানো হয়েছে।

দুবাইতে পরিবার নাস্তি!

দুবাইতে পরিবার নাস্তি!

সূত্রের খবর অনুযায়ী করোনা ভাইরাসের আবহে দলের সঙ্গে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের আমিরশাহীতে উড়িয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতি নয় চেন্নাই সুপার কিংস। এতে ঝুঁকি আরও বাড়বে বলেই মনে করছে মহেন্দ্র সিং ধোনির দল। তবে দুবাইতে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং সুরক্ষা নিয়ে কোনও আপোস করা হবে না বলেই জানিয়েছে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

কবে দুবাই যাবে সিএসকে

কবে দুবাই যাবে সিএসকে

বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর অনুযায়ী, আইপিএলে অংশ নিতে চলা কোনও দল ২০ অগাস্টের আগে ভারত ছাড়তে পারবে। সেই নির্দেশকে সম্মান জানিয়ে ১৯ অগাস্ট চেন্নাইয়ে মিলিত হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডুরা। পরের দিন সেখান থেকে তাঁদের দুবাই পাাঠানোর পরিকল্পনা করেছে সিএসকের মালিক পক্ষ।

কোথায় অনুশীলন

কোথায় অনুশীলন

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী করোনা ভাইরাসের আবহে বায়ো সিকিওর পরিবেশে দুবাই-স্থিত আইসিসি-এর ক্রিকেট অ্যাকাডেমিতে আইপিএলের প্রস্তুতি সারবেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। সেই কারণেই বুর্জ খলিফার কাছে এমএস ধোনিদের থাকার ব্যবস্থা করেছেন এন শ্রীনিবাসনরা। কারণ ওই হোটেল থেকে আইসিসি অ্যাকাডেমির দূরত্ব সামান্য।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 8, 2020, 13:19 [IST]
Other articles published on Aug 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+