আইপিএল ২০২০: চেন্নাইয়ের জার্সিতে ধোনির সেরা চার ইনিংস একঝলকে

জানুয়ারি পর্যন্ত কোনও প্রশ্ন নয়! বাইশ গজে তাঁর প্রত্যাবর্তন নিয়ে এই মন্তব্যই করেছেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে ধোনি ২০২০ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলে থাকছেন কিনা, সেটা মার্চের আইপিএলে তাঁর ফর্ম ঠিক করে দেবে বলে মন্তব্য করেছেন রবি শাস্ত্রী। দুই মন্তব্যে দ্রুত মাহির ক্রিকেট মাঠে ফেরার আশা দেখছেন ধোনি অনুরাগীরা।

একনজরে আইপিএলে ধোনির সেরা চার পারফর্ম্যান্স দেখে নিন

 রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনির ৭৫ রান

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ধোনির ৭৫ রান

২০১৯ আইপিএলে ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে রায়ডু, ওয়াটসন, কেদার যাদব যখন দ্রুত আউট হয়ে ফেরেন।তখন দলের হাল ধরেছিলেন ধোনি। ৪৬ বলে ৭৫ রান হাঁকান ধোনি। ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৪টি ছয় দিয়ে। ধোনির অপরাজিত ৭৫ রানে ভর করে রাজস্থানের বিরুদ্ধে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান তোলে। জবাবে রাজস্থান ১৬৭ রান তুলেছিল। ৮ রানে ম্যাচ জিতেছিল চেন্নাই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত ৮৪ রান

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অপরাজিত ৮৪ রান

২০১৯ এর আইপিএলে ঘরের মাঠে কোহলির আরসিবির বিরুদ্ধে ৪৮ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন ধোনি। ৫টি চার ও ৭টি ছয় হাঁকিয়েছিলেন ধোনি। মাহির ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে চেন্নাই ১৬০ রান তুলেছিল। শেষ পর্যন্ত অবশ্য আরসিবি এক রানে ম্যাচ জেতে।

পঞ্জাবের বিরুদ্ধে ধোনির ৫৪

পঞ্জাবের বিরুদ্ধে ধোনির ৫৪

২০১০ সালে পঞ্জাবের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে ২৯ বলে ৫৪ রান করেন ধোনি। শেষ চারে যেতে গেলে চেন্নাইকে এই ম্যাচ জিততেই হত। সেই ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জেতায় ধোনি। ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান মাহি। পঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে চেন্নাই।

পঞ্জাবের বিরুদ্ধে ধোনির ৭৯ রান

পঞ্জাবের বিরুদ্ধে ধোনির ৭৯ রান

২০১৮ এর আইপিএলে মোহালির মাঠে পঞ্জাবের বিরুদ্ধে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন ধোনি। ৪৪ বলে ধোনির এই ইনিংস ৬টি চার ও ৫টি ছয় দিয়ে সাজানো ছিল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, November 28, 2019, 17:00 [IST]
Other articles published on Nov 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+