আইপিএল ২০২০: টুর্নামেন্টে এই ৩ রেকর্ড ভাঙা যেন মিশন ইম্পসিবল

নতুন মরসুম, নতুন রেকর্ড। এটাই আইপিএলের মাহাত্ম্য। আইপিএলে প্রতি বছরই পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়। তবে টুর্নামেন্টের ইতিহাসের এই তিন রেকর্ড ভাঙা যেন 'মিশন ইম্পসিবল'! ১৩ তম আইপিএল শুরুর আগে কী সেই তিন রেকর্ড একনজরে দেখে নিন।

গেইলের ব্যাটি তাণ্ডব

গেইলের ব্যাটি তাণ্ডব

আইপিএলের ১২ মরসুম ধরলে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস্টোফার হেনরি গেইল। ইউনিভার্স বস ২০১৩ সালে চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে, পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রানে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন। ১০২ মিনিট ক্রিজে থেকে ১৩টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল। ওয়েস্ট ইন্ডিয়ান মারকুটে ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ২৬৫.১৫। গেইলের ব্যাটিং তাণ্ডবের কারণে পুনের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছিল।

রেকর্ড ১

রেকর্ড ১

আইপিএলের ইতিহাসে এটাই এক ইনিংসে কোনও ব্যাটসম্যানের হাঁকানো সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৩ সালে তৈরি হওয়া এই রেকর্ড ৬ বছর ধরে অক্ষত রয়েছে। ২০২০ সালেও এই রেকর্ড ভাঙ্গা যেন মিশন ইম্পসিবল। ক্রিকেট দুনিয়ার মতে একমাত্র গেইল নিজেই তার এই রেকর্ড ভাঙতে পারেন।

রেকর্ড ২

রেকর্ড ২

আইপিএলে ধোনির শতকরা জয়ের শতাংশ ৬০.১১। অধিনায়ক হিসেবে ধোনি ১৭৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০৪ ম্যাচে জয়ী হয়েছেন। হেরেছেন ৬৯ ম্যাচ। আইপিএলে ইতিহাসে ধোনিই সবচেয়ে সফল অধিনায়ক।

শতকরা জয়ের সাফল্য ধরলে এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে হিটম্যান ১০৪ ম্যাচের মধ্যে ৬০টি ম্যাচে জয় ও ৪২টি ম্যাচ হেরেছেন। ২টি ম্যাচ টাই হয়।

শতকরা জয়ের শতাংশ ৫৮.৬৫। ধোনির শতকরা আইপিএল জয়ের হার রোহিত ২০২০-র আইপিএলে ছুঁতে পারেন কিনা দেখার! তবে ক্রিকেটেমহলের মতে এই রেকর্ড রোহিতের পক্ষে ছোঁয়া কঠিন।

রেকর্ড ৩

রেকর্ড ৩

গত বছর আরসিবি'র হয়ে প্রয়াস রায় বর্মন ১৬ বছর ১৫৭ বয়সে আইপিএলে অভিষেক করেছিলেন। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে তিনিই সর্বকণিষ্ট ক্রিকেটার। এবছর তার চেয়ে কম বয়সী কোনও ক্রিকেটারের অভিষেক হচ্ছে না। ফলে এই রেকর্ড অক্ষত থাকছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 5, 2020, 20:03 [IST]
Other articles published on Mar 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+