
আরসিবি-র পোস্ট ভাইরাল
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিনায়ক তথা আইকন বিরাট কোহলির পাশে এক সিংহের ছবি পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে বলেছে আরসিবি। তারা বিরাট এবং সিংহের মধ্যে কোনও তফাত পাচ্ছে না বলেও লিখেছে ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজি।

প্রতিপক্ষদের কোন বার্তা
অস্ট্রিলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সের বিধ্বংসী স্পেলের ভিডিও পোস্টের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের দেওয়া চ্যালেঞ্জের জবাব 'সিংহ' বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পশু সিংহ এবং অধিনায়ক বিরাট কোহলির মধ্যে পার্থক্য কোথায় জানতে চেয়ে আরসিবি পরোক্ষে প্রতিপক্ষ দলগুলিকেই বার্তা দিয়েছে বলে মনে করছেন সমর্থকরা।

ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আরসিবি
গত দুই মরশুমের আইপিএল তালিকায় সবার নিচে শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার দলের লোগো এবং জার্সিতে পরিবর্তন আনা হয়েছে। এতে দলের ভাগ্যও খুলবে বলে মন করছে মালিক পক্ষ।

যাদের দিকে তাকিয়ে আরসিবি
অধিনায়ক বিরাট কোহলি এবং বিধ্বংসী এবি ডিলিয়ার্সের পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ডেল স্টেইন এবং কেন রিচার্ডসনের মতো ক্রিকেটারদের তাকিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।


Click it and Unblock the Notifications
আইপিএল ২০২০ : শিওরে কামিন্স! প্রতিপক্ষদের সাবধান করল কেকেআর

















