আইপিএল ২০২০: বিশ্বকাপার কোচের পর এবার বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে সহকারী করল সানরাইজার্স

অস্ট্রেলিয়ান প্রাক্তনি টম মুডি কোচের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভর বেইলিসকে কোচ করে চমক দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার সহকারী কোচের নাম ঘোষণা করেও চমক দিল এই ফ্র্যাঞ্চাইজি।

২০২০-র আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের ডাগআউটে সহকারী কোচের ভূমিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্র্যাড হাডিনকে এবার দেখা যেতে চলেছে। বিশ্বকাপার কোচের পর এবার বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে সহকারী করল সানরাইজার্স।

প্রসঙ্গত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন করে সুনাম করেছেন বেইলিস। তিনিই এবার সানরাইজার্স দলে কেন উইলিয়ামসন-ডেভিড ওয়ার্নারদের হেড কোচের ভূমিকায়। তাঁর সঙ্গে এবার সহকারী কোচের ভূমিকায় জুড়লেন ২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা ব্র্যাড হাডিন। সোমবার টুইট করে সহকারী কোচের নাম ঘোষণা করেছে ২০১৬ আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স।

সানরাইজার্সের হেড কোচ বেইলিস ও হাডিন অতীতে একসঙ্গে টি-টোয়েন্টি লিগে কাজ করেছেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্স দলের হয়ে ২০১২ সালে কাজ করেছেন বেইলিস। সেই সময় দলের অধিনায়ক ছিলেন হাডিন।

২০১২ ও ২০১৪ সালে শাহরুখের কেকেআরকে চ্যাম্পিয়ন করার সাফল্য রয়েছে বেইলিসের। অন্যদিকে ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া দলে ফিল্ডিং ও উইকেট কিপিং কোচ হিসেবে সাফল্য রয়েছে হাডিনের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 20, 2019, 10:18 [IST]
Other articles published on Aug 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+