|
কেকেআরে ঝুলিতে কত টাকা রয়েছে?
দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি কেকেআরের ঝুলিতে নিলাম শুরুর আগে ৩৫.৬৫ কোটি টাকা রয়েছে।
|
কটি ক্রিকেটার কিনতে পারবে কেকেআর
ঘরোয়া ক্রিকেটারদের তালিকায় মধ্যে কেকেআর ৭ জন ক্রিকেটার কিনতে পারবে। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের তালিকা থেকে নাইটশিবির ৪ জন ক্রিকেটার কিনতে পারবে।

কাকে কাকে এবার কেকেআর রিলিজ করে দিয়েছে
বিধ্বংসী ওপেনার ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কেকেআর। অনেকেই নাইটদের এই সিদ্ধান্তকে ভুল বলে মতামত দিয়েছে। নাইটদের একাধিক ম্যাচের দেশীয় তারকা নায়ক রবিন উথাপ্পাকেও ছেড়ে দিয়েছে নাইটব্রিগেড। সেই সঙ্গে বোলিংয়ে পীযূষ চাওলাকে ছেড়ে দিয়েছে কেকেআর।

কার খোঁজে নাইটব্রিগেড
ওপেনার ক্রিস লিনকে ছেড়ে দেওয়ার কারণে এবার বিস্ফোরক ওপেনার নিতে চাইবে কেকেআর। সেই সঙ্গে মিডল অর্ডারে নির্ভরযোগ্য ক্রিকেটারের খোঁজে থাকবে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি। বোলিংয়েও চমক দিতে চাইবে এই শিবির। ইতিমধ্যেই দলে কুলদীপ যাদব আগে। তার সঙ্গী স্পিনারও কি এবার চায়নাম্যান হতে চলেছে। নজরে আফগানিস্তানের ১৫ বছরের চায়নাম্যান নূর।

নাইট শিবিরে নিলামে আদর্শ বাজি কারা হতে পারে
কেকেআর শিবির আজ সম্ভবত সবচেয়ে বেশি গ্লেন ম্যাক্সওয়েলের জন্য ঝাঁপাতে পারে। সেই সঙ্গে ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জেসন রয়, মিডল অর্ডারের জন্য ইয়ন মর্গ্যানের জন্যেও ঝাঁপাতে পারেন কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ারকেও তুলে নিতে পারে তারা।


Click it and Unblock the Notifications


















