২০২০ আইপিএলে কোন কোন দলের অধিনায়ক পরিবর্তন হতে পারে

இங்கிலாந்தில் கோஹ்லியை சந்தித்த வருண் சோப்ரா!- வீடியோ

আর কয়েক ঘণ্টার মধ্যেই ২০২০ আইপিএলের নিলাম হবে কলকাতায়। কোন দলে কোন ক্রিকেটার যাবে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। একই সঙ্গে বেশ কয়েকটি আইপিএল খেলিয়ে দলের অধিনায়ক পদেও পরিবর্তন ঘটতে পারে বলে সূত্রের খবর। দেখে নেওয়া যাক সেই তালিকা।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হন দীনেশ কার্তিক। সে বছর প্লে-অফ পর্যন্ত পৌঁছয় কেকেআর। কিন্তু ২০১৯ সালে শাহরুখ খানের দলের পারফরম্যান্স আরও নেমে যায়। গত বছর দীনেশ কার্তিকের অধিনায়কত্বের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেকেআর-র ক্যারিবিয়ান রিক্রুট আন্দ্রে রাসেল। তাই কার্তিক ২০২০-র আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব হারাতে পারেন বলে সূত্রের খবর।

গম্ভীর উবাচ

গম্ভীর উবাচ

কেকেআর-কে দুই বার আইপিএল ট্রফি দেওয়া গৌতম গম্ভীরের দাবি, গত দুই মরশুমে শাহরুখ খানের দলের হয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি দীনেশ কার্তিক। দেশের অভিজ্ঞ উইকেটরক্ষকের অধিনায়কত্বে কেকেআর ব্যর্থ বলেও দাবি গাউতির। শুভমান গিল সেই জয়ের খরা দূর করবেন বলেই বিশ্বাস গম্ভীরের। কারণ, মাত্র ২০ বছর বয়সে দেওধর ট্রফিতে ইন্ডিয়া সি দলের অধিনায়কত্ব করেন শুভমান গিল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড সবচেয়ে কম বয়সে অধিনায়ক হিসেবে দেওধর ট্রফির ফাইনাল খেলার রেকর্ড গড়েন গিল।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

বল বিকৃতি কাণ্ডে প্রায় ১৫ মাসের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরা অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ৩৩৫ রানের অপরাজিত ইনিংসও খেলেছেন তিনি। এক সময় সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটারকেই দক্ষিণী দলের ফ্রাঞ্চাইজি আরও একবার নেতা বাছতে পারে বলে সূত্রের খবর। কারণ, গত বছর হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়া নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসের ব্যাক্তিগত পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

গত মরশুমে কিংস ইলেভেন পাঞ্জাবকে নেতৃত্ব দেওয়া স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এবার দিল্লি ক্যাপিটালসে খেলবেন। পরিবর্তে কেএল রাহুল প্রীতি জিন্টার দলকে নেতৃত্ব দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 18, 2019, 16:02 [IST]
Other articles published on Dec 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+