ইন্ডিয়া এ দলের হয়ে খেলতে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন ভারতীয় ক্রিকেটে ধোনির উত্তরসূরি ঈশান কিষাণ। সেখানেই বান্ধবীর সঙ্গে জন্মদিনের পোস্টে এবার খবরের শিরোনামে উঠে এলেন ধোনির রাজ্য ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান।
View this post on InstagramA post shared by Ishan Kishan Fan club❤ (@ishan.kishan.kingdom) on
১৮ জুলাই ২১ বছরে পা দিয়েছেন ঈশান। বিশেষ দিনে বান্ধবী অদিতি হুন্ডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেন মুম্বই ইন্ডিয়ান্স কিপার।
View this post on InstagramA post shared by ⭐🅰️LL CRICKET STARS⭐ (@crickett__stars) on
পেশায় মডেল অদিতি যদিও ঈশানের ভালো বন্ধু পর্যায়েই রয়েছেন। এখনও দুজনের কেউই সর্বসমক্ষে তাঁদের সম্পর্কের কথা জানাননি। তবে ছবি দেখে নেটিজেনদের ঈষান-অদিতির কেমিস্ট্রি বুঝে নিতে অসুবিধে নেই!
View this post on InstagramA post shared by jatti.😘😘😘 (@prince_ishankishan23) on
ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ দেখিয়েছে! অতীতে চেন্নাই-মুম্বই ফাইনালে নজরে এসেছিলেন অদিতি। এরপরই মুম্বই ইন্ডিয়ান্স কিপারের সঙ্গে অদিতির সম্পর্কের রসায়ন নিয়ে জোর জল্পনা শুরু হয়। এবার জন্মদিনের পোস্টে ঈশানের সঙ্গে অদিতির ঘনিষ্ঠ ছবি আলোড়ন ফেলে দিল।