নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট কি খেলতে পারবেন ইশান্ত শর্মা? কী বলছে তাঁর ফিটনেস রিপোর্ট

ক্রিকেট প্রেমীদের কাছে সুখবর। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। অর্থাৎ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে আর কোনও সমস্যা রইল না তাঁর।

ওয়েলিংটন টেস্ট

ওয়েলিংটন টেস্ট

২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হাগলে ওভালে। ম্যাচ শুরু হবে ২৯ ফেব্রুয়ারি।

ইশান্তের চোট

ইশান্তের চোট

৩১ বছরের ইশান্ত শর্মা গত ২১ জানুয়ারি দিল্লির হয়ে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে ডান গোড়ালিতে চোট পান। তারপরই ঘরোয়া ক্রিকেট আর না খেলার কথা জানান ইশান্ত। এতদিন ক্রিকেটের থেকে দূরে থেকে ইশান্ত নিজেকে কতটা ফিট রাখতে পেরেছেন, তা দেখতে চায় বিসিসিআই।

ইশান্ত ফিটনেস ট্রেনিং ও পরীক্ষা

ইশান্ত ফিটনেস ট্রেনিং ও পরীক্ষা

চোট পাওয়ার পর ঘরোয়া ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। বেশকিছু দিন বিশ্রাম নেওয়ার পর বিসিসিআই-র তত্ত্বাবধানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে তাঁর ফিটনেস ট্রেনিং শুরু হয়। প্রায় এক মাসের ট্রেনিং শেষে শনিবার এনসিএ-তেই ইশান্ত শর্মার ফিটনেস পরীক্ষা হয়। সেই পরীক্ষায় ইশান্ত পাশ নম্বর পেয়েছেন বলে এনসিএ-র তরফে জানানো হয়েছে।

কবে নিউজিল্যান্ডে ইশান্ত

কবে নিউজিল্যান্ডে ইশান্ত

বিসিসিআই সূত্রে খবর, রবিবারই নিউজিল্যান্ডে উড়ে গিয়েছেন ৩১ বছরের ইশান্ত শর্মা। মঙ্গলবার থেকে তিনি ভারতীয় দলের সঙ্গে ম্যাচের প্রস্তুতিও শুরু করতে পারবেন বলে জানানো হয়েছে।

খুশি ইশান্ত

ফিটনেস পরীক্ষায় পাশ করে খুশি হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। এই সাফল্যের এনসিএ-র ফিটনেস ট্রেনার আশিষ কৌশিককে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি তাঁকে ধন্যবাদও জানিয়েছেন ইশান্ত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 16, 2020, 13:10 [IST]
Other articles published on Feb 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+