'জীবন একটাই, আনন্দে থাকুন', আচমকা কেন এমন বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

பாகிஸ்தானை வீழ்த்துவதற்கான நேரம் இது: சச்சின்!!- வீடியோ

করোনা ভাইরাসের আতঙ্কে ত্রাহি মধুসূদন রব উঠেছে বিশ্বে। আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি সহ সবকটি উন্নত দেশ, মারণ ভাইরাসের ছোবলে বিপর্যস্ত। করোনায় প্রভাবিত ভারতও। এই অবস্থায় দেশবাসীর উদ্দেশে কোন গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

লাগামছাড়া করোনা

লাগামছাড়া করোনা

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত প্রায় সাড়ে ১৭ লক্ষ মানুষ। ভারতে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৫০ জনের। মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক এবং দিল্লিতে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দিয়েছে সরকার।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই সহ নাগরিকদের লকডাউন মানার বার্তাও দিয়েছেন মহারাজ। এই কঠিন পরিস্থিতিতেও তাঁর মনে হয় যে জীবন একটাই, প্রতিটা মুহূর্ত আনন্দে কাটানো উচিত। সামর্থ্য অনুযায়ী প্রতিদিন মানুষকে বাঁচার পরামর্শও দিয়েছেন মহারাজ।

কীভাবে সময় কাটাচ্ছেন

কীভাবে সময় কাটাচ্ছেন

বাড়িতে থেকে বাকি সহ নাগরিকরা মতোই পরিবারের সদস্যদের অনেকটা সময় দিতে পারছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই ও আইসিসি-র কাজ করার পাশাপাশি বাড়ির জিমে গা ঘামিয়ে, টিভি দেখে তাঁর সময় কাটছে বলে জানিয়েছেন মহারাজ।

বিসিসিআই সভাপতি পদে কতদিন?

বিসিসিআই সভাপতি পদে কতদিন?

সুপ্রিম কোর্ট নির্ধারিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি সংবিধান অনুযায়ী আগামী জুলাই-তেই মেয়াদ সম্পন্ন হচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। নিয়ম পরিবর্তনের আর্জি নিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছে বিসিসিআই। সে ব্যাপারে মহারাজের বক্তব্য, এখন আদালত বন্ধ। এখনও তাঁর কাছে অনেকটা সময় রয়েছে বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 11, 2020, 22:56 [IST]
Other articles published on Apr 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+