দেশের সেরা ক্রিকেট পুরস্কার পেলেন জসপ্রীত বুমরা ও পুনম যাদব

লেজেন্ড পলি উমরিগড়ের নামে নামাঙ্কিত দেশের সেরা ক্রিকেট পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য পুনম যাদবকেও একই পুরস্কার দিল বিসিসিআই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।

পলি উমরিগড় পুরস্কার

পলি উমরিগড় পুরস্কার

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সীমিত ওভারের বোলার জসপ্রীত বুমরার ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় ২০১৮ সালে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে লাল বলের ক্রিকেটে নিজেকে সেরা প্রমাণ করেন বুমরা। দেশের হয়ে মাত্র ১২টি টেস্ট খেলে ৬২টি উইকেট নেওয়া এই মিস্ট্রি ফাস্ট বোলারের হাতেই পলি উমরিগড় পুরস্কার তুলে দিল চলেছে বিসিসিআই। গত এক বছরে মহিলা ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা ভারতের পুনম যাদবকে একই পুরস্কারে সম্মানিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট

কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট

১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা প্রাক্তন অধিনায়ক ও ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্তকে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করল বিসিসিআই। ভারতীয় বোর্ডের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন দেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া। দেশের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশীকে বিশেষ পুরস্কার দিল বিসিসিআই।

টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংগ্রাহক ও উইকেট নেওয়া ক্রিকেটার

টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংগ্রাহক ও উইকেট নেওয়া ক্রিকেটার

গত এক বছরে ভারতের হয়ে ৮টি টেস্টে ৬৭৭ রান করা চেতেশ্বর পূজারাকে দিলীপ সরদেশাই পুরস্কার দিলবিসিসিআই। ৬ ম্যাচে ৩৪টি উইকেট নেওয়া ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা ওই একই পুরস্কার পেলেন।

 সেরা আন্তর্জাতিক অভিষেক

সেরা আন্তর্জাতিক অভিষেক

ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্টে দুর্দান্ত আন্তর্জাতিক অভিষেকের জন্য ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে (৯ ম্যাচে ৮৭২ রান) পুরস্কৃত করল বিসিসিআই। ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২২২ রান করা ১৬ বছরের শাফালি বর্মাকে একই পুরস্কার দেওয়া হল।

ওয়ান ডে-তে সেরা মহিলা ব্যাটসম্যান ও বোলার

ওয়ান ডে-তে সেরা মহিলা ব্যাটসম্যান ও বোলার

ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে ৬টি ওয়ান ডে ম্যাচে ৩৪৯ রান করা স্মৃতি মান্ধানাকে সম্মান জানাল বিসিসিআই। ৬টি ওয়ান ডে ম্যাচে ১১ উইকেট নেওয়া বোলার ঝুলন গোস্বামী একই পুরস্কার পেলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 13, 2020, 9:19 [IST]
Other articles published on Jan 13, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+