
বুমরার টি-টোয়েন্টি ম্যাচ
ভারতীয় দলের জার্সিতে ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন মিস্ট্রি ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে খেললে অর্ধশত ম্যাচ পূর্ণ হবে বুমরার।

জাদেজার টি-টোয়েন্টি ম্যাচ
জসপ্রীত বুমরার মতো রবীন্দ্র জাদেজাও ভারতীয় দলের জার্সি গায়ে ৪৯টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। বে ওভালে মাঠে নামলে তাঁরও অর্ধশত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ পূর্ণ হবে।

এলিট লিস্টে বুমরা ও জাদেজা
বে ওভালে জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজাকে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামলে ৫০ ও তার বেশি সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয়দের তালিকায় তাঁরা জায়গা পাবেন। তালিকায় যুগ্মভাবে সপ্তম স্থানে উঠে আসবেন বুমরা ও জাদেজা।

তালিকায় কারা
তালিকার শীর্ষ স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের জার্সিতে ১০৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তাঁরা যথাক্রমে ৯৮ ও ৮২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তালিকার চতুর্থ স্থানে থাকা সুরেশ রায়না ভারতের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ৬১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছেন লেজেন্ড যুবরাজ সিং। ভারতের হয়ে ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।


Click it and Unblock the Notifications



















