জসপ্রীত বুমরাহ ও পৃথ্বী শকে এই কারণে ডেকে পাঠালো বিসিসিআই

চোট সারিয়ে ক্রমেই সুস্থ হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। অন্যদিকে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর ৮ মাসের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরে ব্যাটে ঘরোয়া ক্রিকেটে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছেন পৃথ্বী শ। দুই ক্রিকেটারকে এবার ডেকে পাঠালো বিসিসিআই।

কেন ডেকে পাঠানো হয়েছে

কেন ডেকে পাঠানো হয়েছে

বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে, দেশের হয়ে দীর্ঘদিন খেলার মধ্যে নেই দুই ক্রিকেটার। সেকারণেই বোর্ডের অধীনে দুই ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে। দুই ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষায় বসার জন্য ভাইজ্যাকে ডেকে পাঠানো হয়েছে।

 বোর্ডের বক্তব্য

বোর্ডের বক্তব্য

সর্বভারতীয় এক সংবাদমাধ্য়মে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'এই ফিটনেস পরীক্ষা বোর্ডের রুটিনের অন্তর্গত। কোনও ক্রিকেটার চোটের পর সেরে উঠলে বা তাঁর রিহ্যাব চললে ট্রেনারদের সামনে পরে ফিটনেস টেস্ট দিতে হয়।'

বুমরাহের চোট

বুমরাহের চোট

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরুর আগে বুমরাহের পিঠের নীচের অংশের চোট ধরা পড়ে। অস্ত্রোপচারের আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত রিহ্যাবেই চোট সারানো গিয়েছে। চোট সারানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের প্রস্তুতিতে রোহিত-বিরাটদের বিরুদ্ধে নেটে বল করবেন বুমরাহ।

ফোকসে মিশন নিউজিল্যান্ড

ফোকসে মিশন নিউজিল্যান্ড

অন্যদিকে আট মাসের নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের পর সৈয়দ মুস্তাকে ৫ ম্যাচের মধ্যে তিনটিতে হাফ সেঞ্চুরি করার পর রঞ্জিতে বরোদার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান হাঁকিয়েছেন। সেক্ষেত্রে পরের বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন সিরিজ রয়েছে। সেকারণেই পৃথ্বীর ফিটনেস যাচাই করে নিয়ে দল নিয়ে আগে থেকে পরিকল্পনা সেরে নিতে চায় বোর্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, December 14, 2019, 13:33 [IST]
Other articles published on Dec 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+