জসপ্রীত বুমরাহকে দেখে এই অভিনেতার কথা মনে পড়ল হরভজনের

ஆப்கானிஸ்தான் போட்டியை மிஸ் செய்யும் இந்திய வீர்ரகள்!- வீடியோ

জসপ্রীত বুমরাহের ইনস্টাগ্রাম পোস্ট দেখে বলিউড আইকন দেব আনন্দের কথা মনে পড়ল হরভজন সিংয়ের।

ক্রিকেট থেকে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন বুমরাহ।ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে তাঁর পিঠের নিচের অংশের চোট ধরা পরে। যেকারণে এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন দেশের একনম্বর পেসার।

ইংল্যান্ডের মাটিতে অস্ত্রোপচারের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত বুমরাহকে অস্ত্রোপচার করাতে হয়নি। এনসিএতে রিহ্যাব ও ডাক্তারি পরামর্শে দ্রুত সেরে উঠছেন বুমরাহ। তাঁর ক্রিকেটে ফেরার প্রতিক্ষায় ভারতীয় দল।

ইতিমধ্যেই ফিটনেশ চর্চার একটি ছবি পোস্ট করে বুমরাহ বুঝিয়ে দিয়েছেন ২২ গজে দ্রুত ফিরতে চলেছেন তিনি। এরপর অন্য এক ভিডিওতে চোট থেকে বেড়িয়ে এসে দৌড় শুরু করার পোস্ট করেছেন জসপ্রীত। বোর্ডের সূত্র অনুযায়ী, সম্ভবত নতুন বছরে ক্রিকেটে ফিরবেন বুমরাহ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রত্যাবর্তন করতে পারেন তিনি।

View this post on Instagram

Up & Running 🏃‍♂

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

এর মাঝে এই মুহূর্তে এক পোশাক উৎপাদনকারী সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিংয়ের মুহূর্ত পোস্ট করেছেন বুমরাহ। সেই পোস্টে ব্যাক ব্রাশ করা চুলের সঙ্গে ঘিয়ে রঙের জ্যাকেট- প্যান্টে দারুণ দেখিয়েছে তাঁকে। যা দেখে বোল্ড আউট হয়েছেন হরভজন সিং। বুমরাহের ইনস্টাগ্রাম পোস্টে পাল্টা কমেন্ট করে হরভজন লিখেছেন, 'স্টাইলে একেবারে যেন দেব আনন্দ!'

View this post on Instagram

Playing it cool ❄

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 6, 2019, 19:42 [IST]
Other articles published on Nov 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+