স্মিথ-আর্চারের বাউন্স পর্ব নিয়ে শোয়েব আখতারকে খোঁচা দিলেন যুবরাজ

ক্রিকেট দুনিয়ার নতুন তারকা জোফরা আর্চারের ঘাতক বাউন্সারে চোট পেয়ে এই মুহূর্তে ২২ গজের বাইরে স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় বাউন্সারের আঘাতে হাতে চোট পান স্মিথ। পরে আরও এক বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পান স্টিভ।

স্মিথ যখন বাউন্সারের আঘাতে মাটিতে লুকিয়ে পড়েছিলেন সেসময়,কোনও ধরনের সৌজন্য দেখাননি আর্চার। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার। পাক ক্রিকেটারের সেই মন্তব্যেই এবার পাল্টা মজার খোঁচা দিলেন যুবরাজ

আর্চারকে নিয়ে টুইটে কি বলেছেন আখতার

বোলার আর্চারের প্রশংসা করলেও বিধ্বংসী বাউন্সারে স্মিথকে মাটিতে পড়ে যেতে দেখেও সৌজন্য না দেখানো নিয়ে টুইট করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আখতার বলেন,'বাউন্সার ক্রিকেটেরই অংশ। তবে কোনও বোলারের বাউন্সারে ব্য়াটসম্যান চোট পেলে, নূন্যতম সৌজন্য দেখিয়ে ব্যাটসম্যানের দিকে ছুটে যাওয়া উচিত! আমি যতবারই বাউন্সার হাঁকাতাম, চোট পেলে ব্যাটসম্যানের কাছে গিয়ে খোঁজ নিয়েছি।'

পাল্টা যুবরাজ কী লিখলেন

আখতারের এই মন্তব্যের পরই সোশ্য়াল মিডিয়ায় যুবি পাল্টা মজা করে খোঁচা দিয়ে লিখেছেন,'বাউন্সারের আঘাতে চোট পেলে তুমি তা করতে মেনে নিচ্ছি।তবে তুমি আরও কিছু বলতে। তুমি বলতে, আশা করি তুমি সুস্থ আছ! আরও কয়েকটা এরকম বাউন্সার আসছে।'

একনজরে দেখে নিন লর্ডস টেস্টে আর্চারের বিধ্বংসী বাউন্সারের কিছু মুহূর্ত

ম্যাচে স্মিথকে আহত করা ছাড়াও শেষ দিন পরিবর্ত ক্রিকেটার লাবুসচেগনেকেও বাউন্সার হাঁকান আর্চার। হেলমেটে লেগে ধরাশায়ী হন লাবুসচেগনে। যদিও দুর্ঘটনা কিছু ঘটেনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 19, 2019, 18:07 [IST]
Other articles published on Aug 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+