আইপিএল ২০২০-র আগে ৫০০ টি-২০ ম্যাচ খেলার নজির গড়লেন এই ক্রিকেটার

ஆஸி டெஸ்டில் வேற மாதிரி திட்டம் சொல்லும் ஜாகிர் கான்- வீடியோ

একশো, দুশো কিংবা চারশো নয় একেবারে পাঁচশোটি টি-২০ ম্য়াচ! হ্যাঁ, কেরিয়ারে পাঁচশো তম টি-২০ ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

কে সেই ক্রিকেটার

প্রতিবেদনের শুরুটা পরে অনেকেই হয়ত ক্রিস গেইলের কথা ভাবছেন। তবে গেইল নয়, আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সতীর্থ কাইরন পোলার্ড আজ এই নজির গড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজের আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ক্যারিবিয়ন দলের নেতার ভূমিকায় কাইরন পোলার্ড। সবধরনের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা ধরলে এটি পোলার্ডের ৫০০তম ম্যাচ।

প্রথম ক্রিকেটার যার দখলে এই কীর্তি

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে পোলার্ড প্রথম ক্রিকেটার যিনি ৭০০০-এর বেশি রান ও ২৫০ উইকেট নিয়েছেন। শুধু তাই নয় টি-২০ ক্রিকেটে পোলার্ড বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার প্রথম ক্রিকেটার হিসেবে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি ২৩ টি টুর্নামেন্ট ফাইনাল খেলেছেন।

গেইলের পর এই রেকর্ড করতে চলেছেন পোলার্ড

সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ক্রিস গেইল প্রথম ক্রিকেটার যিনি ১০ হাজার রান করেন। ৫০০ তম ম্যাচ খেলতে নেমে টি-২০ ক্রিকেটে দশ হাজার রানের গণ্ডি থেকে ৩৪ রান দূরে রয়েছেন পোলার্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার আগে পোলার্ডের সংগ্রহে এখন ৯৯৬৬ রান।

আইপিএল কেরিয়ার

আইপিএলে ১৪৮ ম্যাচ খেলে কাইরন পোলার্ডের সংগ্রহ ২৭৫৫ রান। সর্বোচ্চ ৮৩,ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের ঝুলিতে ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 4, 2020, 20:56 [IST]
Other articles published on Mar 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+