আইপিএল ২০২০ : আরবে কত জন নেট বোলারকে নিয়ে যাচ্ছে কেকেআর ও সিএসকে?

করোনা ভাইরাসের আবহে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। সব সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরশাহীতে যাওয়ার তোরজোরও শুরু হয়ে গিয়েছে। ঠিক হয়েছে, নিজ নিজ দলের ফ্র্যাঞ্চাইজ শহর থেকে আমিরশাহীর উদ্দেশে রওনা হবেন ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফরা। সেই সঙ্গে দলের সঙ্গে কতজন নেট বোলার যাবেন, তারও হিসেব দিল কেকেআর, সিএসকে এবং দিল্লি ক্যাপিটালস।

কবে রওনা দলগুলির

কবে রওনা দলগুলির

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ২১ অগাস্ট দুবাইয়ের ফ্লাইট ধরবেন এমএস ধোনি ও চেন্নাই সুপার কিংসের অন্যান্য ক্রিকেটাররা। ২২ তারিখ আবু ধাবিতে পৌঁছবে বলিউড বাদশা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের বাকি দলগুলি ২৩ অগাস্ট কিংবা তার পরে আমিরশাহীতে পৌঁছবে বলে জানানো হয়েছে।

সিএসকে শিবিরে নেট বোলার

সিএসকে শিবিরে নেট বোলার

এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছে, ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফ ছাড়া ১০ জন বোলারকে কেবল নেটে বল করানোর জন্য দুবাইতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত দেশের প্রথম শ্রেণি, অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ স্তরে খেলা ক্রিকেটাররা ধোনি-রায়নাদের নেটে বল করবেন বলে জানানো হয়েছে।

কেকেআর শিবিরে নেট বোলার

কেকেআর শিবিরে নেট বোলার

চেন্নাই সুপার কিংসের মতো দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্সও তাদের সঙ্গে আবু ধাবিতে যাওয়ার জন্য তৈরি হওয়া নেট বোলারের সংখ্যা জানিয়েছে। জানানো হয়েছে যে ভেঙ্কি মাইসোরদের শিবিরেও থাকবেন ১০ জন নেট বোলার। এক্ষেত্রে স্থানীয় বোলারদের নির্বাচন করেছে কেকেআর।

দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস

চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মতো সংখ্যা অত না হলেও আরবে দলের সঙ্গে কত জন নেট বোলারকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে, তা জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস। মোট ৬ জন নেট বোলারের তালিকা প্রকাশ করেছেন পার্থ জিন্দালরা।

সিপিএল ২০২০ : টুর্নামেন্টে যে যে বিদেশি ক্রিকেটারের ক্যারিশমা দেখা যেতে পারে

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 11, 2020, 19:00 [IST]
Other articles published on Aug 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+