আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরার কী চিনা সংস্থা? সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

WORLD CUP 2019: VIJAY SHANKAR RULED OUT | தவானை தொடர்ந்து விஜய் சங்கரும் காயத்தால் விலகல்- வீடியோ

সীমান্ত সমস্যার জেরে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব ছেড়ে দিয়েছে চিনা সংস্থা ভিভো। পরিবর্তে কেবল এ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা ড্রিম ইলেভেন। এই সংস্থার সঙ্গেও কী চিনের কোনও যোগাযোগ রয়েছে, মালিক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে, তা দেখে নেওয়া যাক।

সংস্থার বিবরণ

সংস্থার বিবরণ

ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন কোনও চিনা সংস্থা নয়। বরং নিখাদ ভারতীয় সংস্থা। ৭৩৬ কোটি টাকা মূল্যের ড্রিম ইলেভেন তৈরি হয়েছিল ২০১২ সালে। হরিশ জৈন এবং ভাবিত শেঠের হাত ধরে পথ চলতে শুরু করা এই সংস্থা ভারতের প্রথম অনলাই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। ভারতের একমাত্র গেমিং সংস্থা হিসেবে ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে ড্রিম ইলেভেন। ২০১৭ সালে সংস্থার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা হলেও তা থেকে ছাড় পায় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা।

ড্রিম ইলেভেনের বিনিয়োগকারী

ড্রিম ইলেভেনের বিনিয়োগকারী

এখানেই ড্রিম ইলেভেনের সঙ্গে জুড়ে যাচ্ছে চিনের যোগ। জানা গিয়েছে, স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো সংস্থা ড্রিম ইলেভেনে বিনিয়োগ করে। সেগুলি চিনা ফার্ম বলেই জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও চিনা যে চিনা সংস্থা, তা আর জানতে কারও বাকি নেই।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ব্র্যান্ড অ্যাম্বাসেডর

ড্রিম ইলেভেনেপ সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক এমএস ধোনি। তিনি ছাড়া ইংল্যান্ডের উইকেটরক্ষক জোস বাটলার, জনি বেয়ারস্টো, অল-রাউন্ডার বেন স্টোকস, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস, কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা, ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও এই ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার সঙ্গে জুড়ে গিয়েছেন।

আর কোন কোন ইভেন্টে বিনিয়োগকারী ড্রিম ইলেভেন

আর কোন কোন ইভেন্টে বিনিয়োগকারী ড্রিম ইলেভেন

আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল, ন্যাশনাল বাস্কেটবল লিগ বা এনবিএ, প্রো কবাডি লিগের বিনিয়োগকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছে ড্রিম ইলেভেন।

সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট, দুই দলের সম্ভাব্য একাদশ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 19, 2020, 12:55 [IST]
Other articles published on Aug 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+