আইপিএল ২০২০ : প্রথম ভার্চুয়াল বৈঠকে কেকেআর শিবিরে কী কথা?

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সেপ্টেম্বরে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এবার সমর্থকদের অনেক আশা। ফলাফল কী হবে, সে তো সময় বলবে। তার আগে অতিমারী পরিস্থিতিতে আবু ধাবির হোটেলে বসে প্রথম ভার্চুয়াল দলগত বৈঠক সেরে ফেললেন দীনেশ কার্তিকরা। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দলগত পারফরম্যান্স চায় কেকেআর

দলগত পারফরম্যান্স চায় কেকেআর

প্রধানত প্রতি বছর ব্যাটসম্যানদের ওপরই ভরসা করে থাকে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে বলে মনে করছেন শাহরুখ শিবির। অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সের উপস্থিতি দলের বোলিং বিভাগকেও শক্তিশালী করবে বলে আশা। তাই দলগত পারফরম্যান্সেই এবারের আইপিএলে বাজিমাত করতে বদ্ধপরিকর দীনেশ কার্তিকরা। ভর্চুয়াল টিম মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ভিডিও পোস্ট করেছেন বেগুনি-সোনালী শিবির।

কেবল রাসেল নির্ভর নয় কেকেআর

কেবল রাসেল নির্ভর নয় কেকেআর

আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ফ্যাক্টর হলেও দল কেবল একই ক্রিকেটারের ওপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। কেকেআর এবারের আইপিএল দল হিসেবে খেলবে বলে তিনি বিশ্বাস করেন।

করোনা ভাইরাসই বাধা

করোনা ভাইরাসই বাধা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কমলেও আইপিএলের অন্যতম আয়োজক শহর আবু ধাবিতে অতিমারীর প্রভাব বেড়েছে। সম্ভবত সেই কারণে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারছে না বিসিসিআই। একই কারণ কেকেআরের ক্রিকেটারদের আরও এক সপ্তাহে হোটেলের ঘরে বন্দি থাকতে হবে বলেও জানানো হয়েছে। মাঠে নেমে দলগত অনুশীলন এখনই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ১০ নভেম্বর টুর্নামেন্ট শেষ হওয়ার কথা। দীর্ঘদিনের জড়তা কাটিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফের মাঠে নেমে ব্যাট চালাতে দেখতে চান ক্রিকেট প্রেমীরা।

বার্সেলোনা ছেড়ে কোন ঠিকানায় উড়ে যাচ্ছেন মেসি, কোচের সঙ্গে ফোনে কথা বলেছেন লিও

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 27, 2020, 17:49 [IST]
Other articles published on Aug 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+