কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে আলাদা এমএস ধোনি, বোঝালেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত

প্রথম জন দুর্নীতিতে জর্জরিত ভারতীয় ক্রিকেটকে ট্র্যাকে নামিয়ে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছে দেন। দ্বিতীয় জন অগ্রজর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন। ২০১১ সালে তাঁরই নেতৃত্বে ৫০ ওভারের বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও এমএস ধোনির মধ্যে সেরা কে, তা নিয়ে ক্রিকেট মহলে তর্ক হয়তো শেষ হবে না কোনওদিন। তাতে নতুন উপকরণ যোগ করলেন দেশের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বললেন, ঠিক কোথায় সৌরভের থেকে আলাদা এমএস।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব

দেশের প্রাক্তন ওপেনার তথা প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে আগ্রাসন বেশি ছিল। বিদেশে প্রতিপক্ষের দিকে চোখ রেখে কীভাবে উত্তর দিতে হয়, তা সৌরভই দলকে শিখিয়েছিলেন বলে মনে করেন চিকা।

এমএস ধোনির অধিনায়কত্ব

এমএস ধোনির অধিনায়কত্ব

কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পথ অনুসরণ করেননি এমএস ধোনি। অনেক ঠাণ্ডা মাথায় এমএস ভারতীয় দল পরিচালনা করেছেন বলে মনে করেন কৃষ। তাই হয়তো ধোনির সাফল্য সৌরভের থেকে বেশি বলে দাবি দেশের প্রাক্তন ওপেনারের। শ্রীকান্তের কথায়, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এমএস ধোনি। গোটা দলকে সুন্দরভাবে পরিচালনা করে মাহি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন বলে মনে করেন শ্রীকান্ত।

কুম্বলের থেকে শিক্ষা

কুম্বলের থেকে শিক্ষা

কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, বরং ভারতীয় লেজেন্ড অনিল কুম্বলের থেকে অধিনায়কত্বের পাঠ পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। শ্রীকান্তের বক্তব্য, শুরুতেই টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব হাতে পাননি এমএস। কারণ লাল বলের ফর্ম্যাটে তখন দেশকে নেতৃত্ব দিচ্ছিলেন অনিল কুম্বলে। ধোনি তাঁর কাছ থেকে টেস্ট অধিনায়কত্বের খুঁটিনাটি জেনেছিলেন বলে মনে করেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

ধোনির সময় বড় পরিবর্তন

ধোনির সময় বড় পরিবর্তন

দেশের প্রাক্তন ওপেনার তথা প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের কথায়, মহেন্দ্র সিং ধোনির হাতে ব্যাটন পৌঁছনোর আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেটে রাজত্ব করত দিল্লি, মুম্বই, চেন্নাই-র মতো বড় শহরগুলি। কিন্তু রাঁচি থেকে উঠে আসা ধোনি সেই রীতিতে বদল ঘটিয়ে দেশের ছোট শহর থেকেও ক্রিকেটার তুলতে শুরু করেন বলে দাবি শ্রীকান্তের। এখানেই মাহি, দেশের বাকি সব অধিনায়কের থেকে আলাদা বলে মনে করেন চিকা।

করোনায় ২২ গজে তালাচাবি, ক্রিকেটারদের আয় বন্ধকে টার্গেট করে ম্যাচ-ফিক্সিংয়ের ফাঁদ! সতর্ক করল আইসিসি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 15:09 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+