
কুলদীপের স্পেল
হ্যামিলটনে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ২ উইকেট নিলেও ১০ ওভার বল করে ৮৪ রান দিয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। লজ্জাজনক রেকর্ডের তালিকায় ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে চলে এসেছেন তিনি।

তালিকার শীর্ষে চাহল
টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব যে ক্লাবের সদস্য হলেন, তার মাথায় রয়েছেন তাঁরই সতীর্থ তথা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। ওয়ান ডে-তে ১০ ওভারে ৮৮ রান দিয়ে ১ উইকেট রয়েছে তাঁর।

তালিকায় আর কারা
ওয়ান ডে-তে ১০ ওভারে ৮০ ও তার বেশি রান দেওয়া বোলারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার পীয়ূষ চাওলা। কোনও উইকেট না নিয়ে ১০ ওভারে ৮৫ রান দেওয়ার নজির রয়েছে তাঁর। ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ৮০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তেই ৯ ওভারে ৮০ রান দিয়ে ১ উইকেট নেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর।

পরের ম্যাচে কে
হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ৮৪ ও ৮০ রান দেওয়া যথাক্রমে কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর পরের ম্যাচে বাদ পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তাঁদের পরিবর্তে ভারতের প্রথম একাদশে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও তরুণ পেসার নভদীপ সাইনি সুযোগ পেতে পারেন বলে খবর।


Click it and Unblock the Notifications


















