প্রশাসক সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেটে জোয়ার আসবে, বললেন সঙ্গাকারা

கடைசி நேரத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது

অতীতে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বিশ্ব ক্রিকেট কমিটিতে কাজ করেছেন, সেই অভিজ্ঞতা থেকেই, দাদার হাত ধরে ভারতীয় ক্রিকেটে জোয়ার আসবে বলে মনে করছেন কুমার সঙ্গাকারা।

এই মুহূর্তে এমসিসি ক্রিকেট বডির প্রেডিসেন্ট পদে রয়েছেন সঙ্গাকারা। বন্ধু সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার খবর জানতে পেরে মহারাজকে শুভেচ্ছা জানিয়েছেন, শ্রীলঙ্কান কিংবদন্তি বাঁ-হাতি।

জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গাকারা বলেন, 'বিশ্বজুড়ে জনপ্রিয়তায় সৌরভ অনেক উপরের সারিতে রয়েছেন। সেই সঙ্গে ক্রিকেটার হিসেবে সৌরভ দারুণ প্রভাবশালী। শুধুমাত্র ভারতীয় ক্রিকেট সার্টিকেই নয়, ক্রিকেট ছাড়ার এত বছর পরেও আন্তর্জাতিক ক্ষেত্রেও সমর্থকরা সৌরভকে সমীহ করে। বিশ্ব ক্রিকেট কমিটিতে সৌরভের সঙ্গে কাজ করেছি। সৌরভের প্রশাসক হওয়া ভারতীয় ক্রিকেটের পক্ষে ভালো দিন। ওর হাত ধরে ভারতীয় ক্রিকেটে নতুন যুগ আসতে চলেছে। '

প্রসঙ্গত মঙ্গলবার মুম্বইয়ে বিসিসিআইয়ের অফিসে এদিন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৌরভ। নতুন দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের উন্নতির জন্য রোডম্যাপ তৈরির কথা জানিয়েছেন সৌরভ। সেই সঙ্গে বোর্ডকে দুনীর্তিমুক্ত রাখা ও দেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক নম্বর জায়গায় ধরে রাখার জন্য কাজ করবেন বলে বার্তা দিয়েছেন সৌরভ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 23, 2019, 19:59 [IST]
Other articles published on Oct 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+