ক্রিকেটকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন, দশ বছর ধরে মালিঙ্গার ঘরে ফেরার আশায় বাবা-মা

ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওয়ান ডে ক্রিকেটকে গুডবাই জানালেন শ্রীলঙ্কার কিংবদন্ত ইয়র্কার স্পোশালিস্ট লাসিথ মালিঙ্গা।

সমুদ্রসৈকতে নারকেল নিয়ে বোলিং শুরু

সমুদ্রসৈকতে নারকেল নিয়ে বোলিং শুরু

গলে রথগামা নামের এক গ্রামে গরীব পরিবারে জন্ম, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান। ছোটবেলায় সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে ছোট আকৃতির নারকেল নিয়ে বোলিং করা শুরু। সমুদ্রসৈকতের বালি কাদার ক্রিকেট থেকে একসময় সবুজ মাঠের বাইশ গজে পা রেখেছেন। সেখান থেকে মালিঙ্গা আজ শ্রীলঙ্কার সর্বকালীন অন্যতম সেরা ক্রিকেটার।

তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা

তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা

ভুলে গেলে চলবে না, এই মালিঙ্গার নিপুণ ক্যাপেন্সিতে প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা। সালটা ২০১৪। সেবার ভারতকে ফাইনালে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ছিনিয়ে নিয়েছিল লঙ্কান ব্রিগেড।

মালিঙ্গার বাবা-মায়ের অভিযোগ

মালিঙ্গার বাবা-মায়ের অভিযোগ

ছেলে বড় হতে গল ছেড়ে কলম্বোয় বাসা বেঁধেছেন। স্ত্রী, এক ছেলে এক মেয়েকে নিয়ে ছোট্ট পরিবার। ক্রিকেট নিয়েই সারা বছর ধ্যানজ্ঞান, পরিবারকে তাই সময় দেওয়া হয় না।

তবে মালিঙ্গার বাবা-মায়ের অভিযোগ। তাঁদের সঙ্গে আর দেখা করার সময়টুকু বার করতে পারেন না মালিঙ্গা। মালিঙ্গার মা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন,'মালিঙ্গা আর গলের বাড়িতে আসতে চায় না। শেষ দশ বছরে একবারও ওর গ্রামের বাড়িতে আসেনি। কলম্বোয় অনেক উন্নত পরিবেশে মালিঙ্গা থাকে। তাই গলের গ্রামের পরিবেশ হয়ত ওর ভালো লাগে না। তাই হয়ত বাবা-মাকে আর গ্রামের বাড়িতে দেখতে আসতেও পারে না।'

শেষবার চার মাস আগে কলম্বোয় গিয়ে তারকা ক্রিকেটারের সঙ্গে দেখা করে এসেছিলেন বলে মালিঙ্গার মা জানিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 27, 2019, 16:24 [IST]
Other articles published on Jul 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+