ওয়ান ডে থেকে অবসর নিয়ে নিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। শুক্রবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি।টেস্ট ক্রিকেট থেকে আগেই(২০১১ সালে) অবসর নিয়েছিলেন, এবার শ্রীলঙ্কার জার্সিতে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে তাঁকে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে বল হাতে আগুন ঝরালেন ৩৫ বছর বয়সী পেসার। ম্যাচে প্রথম স্পেলে পাঁচ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন করেন মালিঙ্গা। ঐ পাঁচ ওভারে মাত্র ১২ রান খরচ করে ২ উইকেট তুলে নেন।
সব মিলিয়ে ৯.৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩ টি উইকেট পেয়েছেন ইয়র্কার স্পেশালিস্ট। সব মিলিয়ে ২২৬টি ওয়ান ডে ম্যাচ খেলে ৩৩৮ উইকেট তুলে নিয়ে ওয়ান ডে ক্রিকেট সফর শেষ করলেন লঙ্কান কিংবদন্তি।
5️⃣ overs
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 26, 2019
2️⃣ maidens
1️⃣2️⃣ runs
2️⃣ wickets
A classic first spell from Lasith Malinga in his final ODI https://t.co/IbHHLvzy4H #SLvBAN pic.twitter.com/m8ksp0FyTP
Yorker King ✌️ #ThankYouMalinga pic.twitter.com/NWGV03Q9V2
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 26, 2019
A Malinga masterclass, one last time in ODIs #SLvBAN https://t.co/0o1l0NmOFG pic.twitter.com/xHYvBf5pt9
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 26, 2019
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে কুশল পেরেরার ১১১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৩১৪ রান তোলে।অধিনায়ক দীমূথ করুণারত্নে ৩৬, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৪৮ ও কুশল মেন্ডিস ৪৩ রান জোড়েন।
জবাবে মালিঙ্গার দুরন্ত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ বাংলাদেশের। মালিঙ্গা ও নুয়ান প্রদীপ ৩টি করে উইকেট পেয়েছেন। ধনঞ্জয় ২টি ও লাহিরু ১ টি উইকেট পান।নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই ৪১.৪ ওভারে ২২৩ রানে অল-আউট হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৯১ রানে ম্যাচ জিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে ২-১ এগিয়ে গেল শ্রীলঙ্কা। রবিবার প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল।
Lasith Malinga signs off in style!
— Cricbuzz (@cricbuzz) July 26, 2019
Picks up a wicket in his final over in his final ODI; He ends up as the 9th highest wicket-taker in ODIS; third highest for Sri Lanka
Sri Lanka win the 1st ODI by 91 runs #SLvBAN #ThankYouMalinga https://t.co/21ZSmLhqQT pic.twitter.com/UmxmCB9IFk
Fans and fellow cricketers are sending their love to Lasith Malinga as he bids farewell to ODI cricket. #ThankYouMalinga https://t.co/TDsFXOqOtt
— Twitter Moments India (@MomentsIndia) July 26, 2019
Only bowler to take 3 ODI Hat-tricks
— Cricketopia (@CricketopiaCom) July 26, 2019
Only bowler to take 2 World Cup Hat-tricks
Only bowler to take 4 wickets in 4 balls in an ODI#ThankYouMalinga pic.twitter.com/rO4EVyAKBg
Thank you Lasith Malinga for all the entertainment. We will miss you. Wish you all the best for your 2nd innings. 👏 #ThankYouMalinga pic.twitter.com/aMNJz7t4gf
— Sir Jadeja fan (@SirJadeja) July 26, 2019