সফল হতে পন্থকে 'ধোনি' রব শুনতেই হবে, বললেন বিসিসিআই সভাপতি সৌরভ

சாதனைக்கு இன்னும் 33 ரன்களே தேவை...தோனி தயார்!- வீடியோ

তাঁকে ঘিরে সব সমালোচনার উত্তর দিতে ঋষভ পন্থকে আরও বেশি রাফ অ্যান্ড টাফ হওয়ার বার্তা দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, সমালোচনা হজম করে এবং চাপের মধ্যে সফল হওয়ার চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিতেই হবে। যদিও পন্থকে লক্ষ্য করে 'ধোনি' রব তোলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

ধোনির সঙ্গে তুলনা

ধোনির সঙ্গে তুলনা

ভারতীয় ক্রিকেট দলে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত হিসেবে যে ঋষভ পন্থকে ভাবা হচ্ছে, তা আগেই জানিয়েছিলেন নির্বাচকরা। সেই মতো পন্থকে প্রচুর সুযোগ দেওয়া হয়। তবে প্রতিবারই তিনি ব্যর্থ হন। দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষককের দস্তানা হাতে প্রচুর ভুল-ভ্রান্তি করেন ঋষভ। তারপরই স্টেডিয়াম থেকে তাঁকে 'ধোনি' রব শুনতে হয়। পন্থের পরিবর্তে ফের ধোনিকে ভারতীয় দলে ফিরিয়ে আনার দাবি তোলেন নেটিজেনরা।

নিন্দায় সরব কোহলি

নিন্দায় সরব কোহলি

তীব্র সমালোচনার মধ্যে দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়ান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। পন্থকে ম্যাচ উইনার বলে সম্মান দিয়ে, তাঁকে লক্ষ্য করে 'ধোনি' রব ওঠা অনভিপ্রেত বলে জানান বিরাট।

সৌরভ মনে করেন

সৌরভ মনে করেন

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একমত নন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ঘাত-প্রতিঘাতের মধ্যে না পড়লে ক্রিকেটারদের জাত চেনা যায় না। তিনি বিরাট কোহলির জায়গায় থাকলে পন্থকে আড়াল না করে বরং সমালোচনা শোনার জন্য এগিয়ে দিতেন বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। পন্থ নিজেই নিজের সাফল্যের রাস্তা বের করে আনতেন বলে বিশ্বাসও করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পন্থের প্রশংসা

পন্থের প্রশংসা

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্মরণ করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভ পন্থের শতরান। মহারাজের বক্তব্য, যে কোনও টেস্টে, দিনের দ্বিতীয় অর্ধ কঠিন হয়ে থাকে। কিন্তু সেই সময়েই পন্থ যেভাবে ব্যাট করেছিলেন, তাতে তাঁর দক্ষতা প্রমাণ হয় বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

 ধোনি একদিনে হননি

ধোনি একদিনে হননি

তবে দেশের ক্রিকেট প্রেমীদেরও ঋষভ পন্থ সম্পর্কে ধারণা পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, মহেন্দ্র সিং ধোনিও একদিনে লেজেন্ড হননি। ১৫ বছর সময় লেগেছে। আর ধোনির মতো ক্রিকেটার প্রজন্মে একবার আসেন। তাঁর সঙ্গে পন্থের তুলনা করা অবান্তর বলে মনে করেন মহারাজ।

দিন-রাতের টেস্ট

দিন-রাতের টেস্ট

কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট সফল ভাবে আয়োজন করেও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, এই ফর্ম্যাট লাল বলের জায়গা নিতে পারবে না। নিয়মিত দিন-রাতের টেস্ট আয়োজন করাও সম্ভব নয় বলে জানিয়েছেন মহারাজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 6, 2019, 14:56 [IST]
Other articles published on Dec 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+